আজকের ডিজিটাল যুগে যেখানে ক্যাশলেস লেনদেনের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে, সেখানে নগদ অর্থ কিছু ক্ষেত্রে খুব প্রয়োজনীয় হয়ে যায়। বিশেষ করে, ইউপিআই পেমেন্ট এবং মোবাইল ব্যাংকিংয়ের যুগেও অনেকেই একাধিক কারণে নগদ অর্থ ব্যবহার করেন। তাই, ATM পরিষেবার গুরুত্ব আজও অটুট। আর আগামীকাল নতুন বছর শুরু হলে ATM থেকে টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন হতে চলেছে। দেশের বিভিন্ন ব্যাঙ্কে ATM-এর মাধ্যমে টাকা তোলার জন্য ডেলি উইথড্রয়াল লিমিট নির্ধারিত করে। নতুন বছর থেকে বিভিন্ন ব্যাংক এই লিমিট পরিবর্তন করছে। কোন ব্যাংক কত টাকা একদিনে তুলতে দেবে? জানতে চাইলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
প্রতিটি ব্যাঙ্কের ডেবিট কার্ডের জন্য দৈনিক নগদ তোলার পরিমাণ আলাদা। উদাহরণস্বরূপ, এসবিআই (State Bank of India) এর ক্লাসিক ডেবিট কার্ডের ক্ষেত্রে, গ্রাহক প্রতি দিন ৪০,০০০ টাকা পর্যন্ত নগদ তুলতে পারেন। তবে, যদি গ্রাহকের কাছে আন্তর্জাতিক ডেবিট কার্ড থাকে, তা হলে এই সীমা ১ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়। অন্যদিকে, এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের বিভিন্ন কার্ডের ক্ষেত্রে টাকা তোলার সীমা ভিন্ন। তাদের এনআরও ডেবিট কার্ডে দৈনিক ২৫,০০০ টাকা তোলা যায়, কিন্তু টাইটানাম রয়্যাল ডেবিট কার্ড ব্যবহার করলে প্রতিদিন ৭৫,০০০ টাকা পর্যন্ত তোলা সম্ভব। এই ব্যাঙ্কের জেট প্রিভিলেজ ওয়ার্ল্ড ডেবিট কার্ড ব্যবহারকারীকে ৩ লক্ষ টাকা পর্যন্ত তোলার সুবিধা দেয়।
কানাড়া ব্যাঙ্ক এর স্ট্যান্ডার্ড মাস্টার ডেবিট কার্ড ব্যবহারকারী প্রতি দিন ৭৫,০০০ টাকা তুলতে পারেন। তবে, তাদের প্ল্যাটিনাম ডেবিট কার্ডের মাধ্যমে এক দিনেই ১ লক্ষ টাকা তোলা যায়। আবার আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কোরাল ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহক ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন, আর প্ল্যাটিনাম ডেবিট কার্ড ব্যবহার করলে ১ লক্ষ টাকা তোলার সুযোগ থাকে। স্মার্ট শপার ডেবিট কার্ড।ব্যবহারকারীরা ৫০,০০০ টাকা পর্যন্ত নগদ তুলতে পারেন। অন্যদিকে, অ্যাক্সিস ব্যাংকের ভ্যালু প্লাস ডেবিট কার্ড গ্রাহকদের প্রতিদিন ১ লক্ষ টাকা পর্যন্ত তোলার সুযোগ দেয়। তবে, তাদের বার্গানডি ডেবিট কার্ড ব্যবহারকারীরা দিনে ৩ লক্ষ টাকা পর্যন্ত তোলার সুবিধা পেয়ে থাকেন। এই সীমাগুলি ব্যাঙ্ক এবং কার্ডের ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তাই, ATM থেকে টাকা তোলার আগে যে কোন গ্রাহককে তাদের ব্যাঙ্কের নির্দিষ্ট শর্তাবলী সম্পর্কে জানা উচিত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…