নিউজ

বছরের প্রথম দিনে লাফিয়ে বাড়লো তাপমাত্রা, বড়দিনের মতোই উষ্ণ নববর্ষ

বড়দিনের পর চেনা ছন্দ শীতের দেখা মিলল না নতুন বছরের প্রথম দিনে। বরং বলতে গেলে লাফিয়ে লাফিয়ে বাড়লো বছরের প্রথম দিনে কলকাতার তাপমাত্রা। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪° বেশি। অন্যদিকে শনিবার বছরের শেষ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রী সেলসিয়াস এবং সেটাও ছিল স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। তবে রবিবার এক ধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেল শহরে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই তাপমাত্রা হবে স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। অন্যদিকে সার্বিকভাবে রবিবার আকাশ থাকবে মেঘ মুক্ত এবং সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে কুয়াশা কেটে যাবে। হাওয়া অফিস জানিয়েছে, এই বছর উত্তুরে হাওয়া বেশ দুর্বল হওয়ার কারণে জানুয়ারির শুরুতে চেনা শীতের দেখা মিলবে না। বরং গরম বাড়তে পারে আরো বেশি।

তাপমাত্রার পারদ নতুন বছরের শুরুতে অনেকটা ঊর্ধ্বমুখী। আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস রয়েছে। বস্তুত এ বছর শীতে ঠান্ডার পরিবর্তে গরম অনুভূত হয়েছে অনেক বেশি। ধারাবাহিকভাবে ডিসেম্বরের পারদ ছিল অনেকটা ঊর্ধ্বমুখী। প্রত্যেক বছর যেরকম ভাবে তাপমাত্রা থাকে পশ্চিমবঙ্গে, সেরকম তাপমাত্রা ছিল না এবছর। ডিসেম্বরের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ছয় থেকে সাত ডিগ্রি বেশি। বছরের শেষের দিকে সামান্য তাপমাত্রা পতন হলেও নতুন বছরে আবার বাড়লো তাপমাত্রা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026