কিছু দিন পর নতুন বছর শুরু হতে যাচ্ছে এবং এই নতুন বছরটি শুরু হচ্ছে অনেক পরিবর্তন নিয়ে। ব্যাঙ্ক লকার, ক্রেডিট কার্ড এবং মোবাইল সংক্রান্ত অনেক নিয়মেই পরিবর্তন আসবে এই নতুন বছরে। সেই সঙ্গে বাড়তে পারে গ্যাস সিলিন্ডারের দাম ও গাড়ির দাম। এই সমস্ত পরিবর্তন সরাসরি আপনার পকেট প্রভাবিত করবে। চলুন জেনে নেওয়া যাক, ১ জানুয়ারী, ২০২৩ থেকে কী পরিবর্তন ঘটতে চলেছে ভারতে।
গাড়ির দাম
নতুন বছর থেকে গাড়ির দাম বাড়বে। Maruti Suzuki, Hyundai Motor, Tata Motors, Mercedes-Benz, Audi, Renault, Kia India এবং MG Motors আগামী ১ জানুয়ারী, ২০২৩ থেকে গাড়ির দাম বাড়াবে৷
ব্যাঙ্ক লকারের নিয়মে পরিবর্তন হবে
গাড়ির দামের পাশাপাশি, ১ জানুয়ারি থেকে, রিজার্ভ ব্যাঙ্ক সমস্ত লকার হোল্ডারদের জন্য একটি চুক্তি জারি করবে এবং তাতে গ্রাহকদের স্বাক্ষর করতে হবেই। ইতিমধ্যেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ অন্যান্য ব্যাংক এই নিয়ম জারি করে দিয়েছে। আগামী বছর শুরু থেকে অন্যান্য ব্যাংকগুলোও এই নিয়ম চালু করতে চলেছে।
ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসবে
ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আসবে নতুন বছরে। HDFC ব্যাঙ্কও রিফান্ড পয়েন্ট এবং ফি স্ট্রাকচারে পরিবর্তন আনতে চলেছে৷ এর পাশাপাশি কিছু কার্ডের নিয়মে পরিবর্তন আনারও সিদ্ধান্ত নিয়েছে এসবিআই।
গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন হবে,
অন্যান্য মাসের মতোই এই মাসেও একেবারে প্রথম তারিখে গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হবে। সরকারি তেল কোম্পানিগুলো প্রতি মাসের প্রথম দিকে গ্যাস সিলিন্ডারের দাম কমায় বা বাড়ায়।
১ জানুয়ারি থেকে GST- এর নিয়মে পরিবর্তন আসবে
GST-এর নিয়মেও পরিবর্তন আসবে আগামী বছর থেকে। ৫ কোটির বেশি বার্ষিক টার্নওভারের ব্যবসায়ীদের জন্য এবার থেকে ই-ইনভয়েস তৈরি করতে হবে।
মোবাইলের নিয়মে পরিবর্তন আসবে
এই সমস্ত কিছুর পাশাপাশি, ১ জানুয়ারি থেকে প্রতিটি ফোন প্রস্তুতকারক এবং এর আমদানি ও রপ্তানি কোম্পানির জন্য প্রতিটি ফোনের আইএমইআই নম্বর নিবন্ধন আবশ্যক হবে। এর ফলে মোবাইলের ব্যবসায় এবং বিক্রিতে আসবে বড়ো পরিবর্তন। সঙ্গেই মোবাইলের দাম পরিবর্তনের সম্ভাবনাও আছে এই নতুন বছরে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…