আরও একবার স্পিরিট অফ ক্রিকেটের পরিচয় পাওয়া গেলো ক্রিকেট মাঠে। স্পিরিট অফ ক্রিকেটের আদর্শ উদাহরণ দিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। তবে নিউজিল্যান্ডের সিনিয়র দলের ক্রিকেটাররা নন, নিউজিল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা পরিচয় দিলেন স্পিরিট অফ ক্রিকেটের।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ চলছিল নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ এবং ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলের মধ্যে। ম্যাচে প্রথমে ব্যাট করছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে ছিল ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটসম্যান ক্রিক ম্যাকেন্জি। ব্যক্তিগত ৯৯ রানের মাথায় পায়ে ক্রাম্প ধরে তিনি মাঠের বাইরে চলে যান, পরে দলের ৯ উইকেট পড়লে আবার ব্যাটে আসেন।
কিন্তু ব্যাটে এসেই তিনি আউট হয়ে যান। আউট হয়ে ফেরার সময় দেখা যায় ক্রাম্পের জন্যে হাঁটতে পারছেন না। তখন নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের অলরাউন্ডার জেসি তাশকফ এবং বোলার জোসেফ ফিল্ড আহত ক্রিক ম্যাকেনজিকে কাঁধে করে ওয়েস্ট ইন্ডিজ ড্রেসিংরুম পর্যন্ত পৌঁছে দেন।
স্পিরিট অফ ক্রিকেটের এই ভিডিওটি আইসিসি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তাদের এই কাজের জন্য ক্রিকেট ভক্তদের কাছ থেকে প্রশংসা পান নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। রোহিত শর্মা, শচীন তেন্ডুলকর, ভিভিয়ান রিচার্ড সহ একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা প্রশংসা করেন নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে। এই ম্যাচটিতে নিউজিল্যান্ড ২ উইকেটে জিতেও যায়, জিতে তারা সরাসরি সেমিফাইনালে পৌঁছে যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…