অবশেষে শুরু হল বহু প্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।টসে জিতে বোলিং নিল নিউজিল্যান্ড। ফাইনাল প্রথম দিনের প্রথম অধিবেশন বৃষ্টির কারণে ভেস্তে গেছে। ডে ২- তে বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তরা আসন্ন দিনগুলোতে ভাল আবহাওয়ার জন্য প্রার্থনা করছে। সৌভাগ্যক্রমে, দ্বিতীয় দিনে আবহাওয়া কিছুটা ভাল থাকবে বলেই খবর। accuweather.com অনুযায়ী, সকালের সেশনটিতে আংশিক রোদ থাকবে, মেঘের আচ্ছাদন ৪৫% হবে।
সাউদাম্পটনে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হচ্ছে। ম্যাচটি ভারতীয় সময় বিকেল ৩.৩০ টায় শুরু হওয়ার কথা ছিল, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ৩টায় শুরু হবে খেলা। ৩০ মিনিট আগে খেলা শুরু করে আরও কিছুটা বাড়তি সময় ২ দলকে দিতে চাইছে বলে মনে করা হচ্ছে। প্রতিদিন ৯০-এর পরিবর্তে ৯৮ ওভার করে খেলা হবে। যদিও আজকের বেলার দিকে এবং বাকি দিনগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওভার নষ্টের কারণে এই পরিস্থিতিতে রিজার্ভ ডে-তেও যে খেলা গড়বে তা স্পষ্ট।
ভারত বনাম নিউজিল্যান্ড হেড টু হেড টেস্টঃ
সামগ্রিক ম্যাচ: ৫৬
ভারত জিতেছে: ২১
নিউজিল্যান্ড জিতেছে: ১২
ড্র: ২৬
ভারতের প্লেয়িং ইলেভেন: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামি।
নিউজিল্যান্ডের প্লেয়িং ইলেভেন: ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনার.
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…