নিউজ

নতুন করে আক্রান্ত ৬, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৫

ভারতে প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সোমবার নতুন করে ৬ জন আক্রান্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫। দিল্লি, পঞ্জাব ও উত্তরপ্রদেশে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেশি। সম্প্রতি ইতালি থেকে আগত জম্মু কাশ্মীরে ৬৩ বছরের এক বৃদ্ধার রিপোর্ট পজিটিভ এসেছে।

কেরলের এরনাকুলামে এক তিন বছরের শিশু আক্রান্ত হয়েছে, রবিবার তাঁর দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছে, ভারতে এই প্রথম এত ছোট শিশুর আক্রান্ত হওয়ার খবরে আতঙ্কিত গোটা বিশ্ব। অন্যদিকে জানা যায় কর্ণাটকে আক্রান্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিছুদিন আগেই ফিরেছেন আমেরিকা থেকে, তিনি অস্ট্রিন, টেক্সাস, দুবাই, নিউ-ইয়র্কে গিয়েছিলেন বলেও জানা গেছে।
দিল্লি, পঞ্জাব ও উত্তরপ্রদেশেও বেড়েছে এই রোগে আক্রান্তের সংখ্যা এমনটাই জানিয়েছেন কেন্দ্রিয় স্বাস্থ্যমন্ত্রক৷

আরও পড়ুন : ভারতে করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু, দেশজুড়ে আতঙ্ক

বিভিন্ন সচেতনার মাঝেই রোগী ভর্তি নিয়ে হয়রানি। করোনা সন্দেহে কাজাখস্তান থেকে আসা এক পৌঢ় দঃ কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি। ওই রোগীর নমুনা পরীক্ষাকে কেন্দ্র করে অভিযোগের নিশানা বেলেঘাটা আইডি ও নাইসেডের বিরুদ্ধে৷ সোমবার ওই প্রৌঢ়ের নমুনা পরীক্ষা করাতে প্রথমে নাইসেডে গেলে সেখানে ছুটি আছে একথা বললে তারা যান বেলেঘাটা আইডি হাসপাতালে গেলে সেখান থেকে বলা হয় সেই নার্সিংহোম থেকেই কন্টেনার নিয়ে আসতে হবে যেখানে রোগী ভর্তি আছে, নমুনা পরীক্ষাকে কেন্দ্র করে হয়রানির অভিযোগ তুলেছেন রোগীর পরিবার৷

তবে নাইসেড কর্তৃপক্ষ জানায় স্বাস্থ্য দফতরের মাধ্যমে আসলেই পরীক্ষা করা হবে, সোমবার তাদের কোন ছুটি নেই৷  নার্সিংহোমের আবার অভিযোগ, বার বার স্বাস্থ্য দফতরের কন্ট্রোল রুমে ফোন করা হলেও কোনও উত্তর দেওয়া হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026