টেলিভিশনের থেকে এখন বেশি জনপ্রিয় বিনোদনের জায়গা হল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও এখন মানুষের কাছে বিনোদনের একমাত্র মাধ্যম। আমাদের জীবন সামাজিক মিডিয়া ছাড়া স্থবির হয়ে পড়েছে। আমরা ব্যস্ত দিনের মাঝে একটি মুহুর্ত বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়ায় নির্ভর করি। আমাদের ভারতীয়দের মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বিবাহ। বিবাহের পর প্রত্যেকটি মানুষের জীবনধারণ পাল্টে যায়। পাল্টে যায় সবরকম দায়িত্ব। শুধু পাল্টায় না বিবাহের পর সাংসারিক দায়িত্ব বেড়ে যায়। একে অপরের হৃদয়ের মিলনের সামাজিক স্বীকৃতি মেলে এই বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে। আর বিনা উৎসব, আনন্দ অনুষ্ঠান ছাড়া বিবাহ সম্পন্ন হয় না। ছোট হোক কিংবা বড় বিবাহ অনুষ্ঠান আবশ্যিক।
আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতির মানুষের বসবাস। তাই আমাদের বিয়ের অনুষ্ঠানের রীতিনীতিও প্রত্যেক জাতির আলাদা।বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতিনীতি কে অবলম্বন করে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঘটে থাকা আচার-অনুষ্ঠান ঘরে বসেই দেখতে পারি। এখন ছোট-বড় সমস্ত সংবাদে আমরা সোশ্যাল মিডিয়া থেকে পেয়ে থাকি। এমন কিছু ভাইরাল ভিডিও আমাদের চোখের সামনে আসে যেগুলো আমরা না দেখলে কোনদিনই বিশ্বাস করতে পারতাম না এমনটাও ঘটা সম্ভব।সম্প্রতি এরকম একটি বিবাহ অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যা দেখে দর্শকরা হেসে লুটোপুটি খায়। বেশ মজাদার একটি ভিডিও।
যে কোনো বিয়ের অনুষ্ঠানের ছবি তোলা গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ ছবি বর এবং বউকে কে কেন্দ্র করে হয়ে থাকে। কারণ বর এবং বউ হল সেই দিনের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। সম্প্রতি ভাইরাল হয়েছে এই বউয়ের ছবি তোলা নিয়ে এক মজাদার ভিডিও। ভিডিওতে দেখা যায় ফটোগ্রাফার বিভিন্ন অঙ্গভঙ্গিতে নতুন বউয়ের ছবি তুলতে ব্যস্ত। কখনো তার বরের সাথে রোমান্টিক ছবি আবার কখনো নতুন বউয়ের একার পট্রেট। বউ কে নানারকম পোজ শিখিয়ে দিচ্ছে ক্যামেরাম্যান। বউয়ের মুখের অঙ্গভঙ্গি ঠিকভাবে না হওয়ায় ফটোগ্রাফার হাত দিয়ে তা ঠিক করে দেয় বর দেখতে পেয়ে হঠাৎ স্ত্রীর গায়ে হাত দেওয়ার কারনে ফটোগ্রাফারের গালে কষিয়ে চড় বসায়, এই রূপ দৃশ্য দেখে নতুন বউ নিজেই হেসে লুটোপুটি খায়। ভিডিওটি ভাইরাল নেট দুনিয়ার দর্শকরাও চরম হাসে। বিবাহ অনুষ্ঠানটি ছিল কোন অবাঙালি বিয়ের অনুষ্ঠান। মজাদার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপকভাবে ভাইরাল।
ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। Jio, Vi-র সঙ্গে টক্কর দিতে গ্রাহকদের…
দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি কেন্দ্র সরকার ৯টি রাজ্যে বিদ্যুৎ পরিষেবার…
ভারতের সাধারণ মানুষের অবসরকালীন আর্থিক সুরক্ষার জন্য চালু হওয়া Atal Pension Yojana (APY) বর্তমানে অত্যন্ত…
নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…
পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…