নিউজ

ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসে নিউজ অ্যাঙ্কর সালমা সুলতানের অশ্রুজল, প্রকাশ্যে আসল ভিডিও

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি : আজ ৩১ শে অক্টোবর, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুন্যতিথিতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সোনিয়া গান্ধী সহ একাধিক প্রথম শ্রেণীর জননেতা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই অবসরে ১৯৮৪ সালের ৩১ শে অক্টোবর তারিখ এর একটি ভিডিও সম্প্রতি ব্যাপকহারে ভাইরাল হচ্ছে। আজকের এই দিনে ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল।

বলিউড তথা দক্ষিণী অভিনেত্রী খুসবু সুন্দর ভিডিওটি রিটুইট করেন ও তারপরেই ঝড়ের গতিতে সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওটি নামজাদা নিউজ অ্যাঙ্কর সালমা সুলতান এর। ভাইরাল হওয়া ভিডিওতে সলমা সুলতান বলছেন, আমি বুঝতে পারছিলাম না যে খবরটা কি ভাবে পড়ব! কারণ খবরটা শোনার পর আমার চোখের জল থামছিল না কিন্তু সেই পরিস্থিতিতে আমাকে ক্যামেরার সামনে খবরটি পরিবেশন করতে হয়। খবর পরিবেশক সালমা সুলতান এর এই ভিডিওটি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শুধু তাই নয়, ইন্দিরা গান্ধীর পুন্যতিথিতে কংগ্রেস এর পূর্ব অধ্যক্ষ রাহুল গান্ধী তার দিদাকে স্মরণ করে টুইট করেছেন, আজ আমার দিদা ইন্দিরা গান্ধীর বলিদান দিবস। তাঁর অদ্বিতীয় উদ্দেশ্য এবং নির্ভীক সিদ্ধান্তগুলো থেকে শেখা প্রতিটি পদক্ষেপ আমাকে গাইড করে চলবে। আপনাকে আমার শত শত প্রণাম। ১৯১৭ সালের ১৯ শে নভেম্বর এলাহাবাদ শহরে ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন। তিনি তিন বার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৮৪ সালের ৩১ শে অক্টোবর নিজের আত্মরক্ষীর গুলিতে নিহত হন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026