নিউজ

ফের রাজ্যে আবহাওয়ার পরিবর্তন, আগামী ৪৮ ঘণ্টার জন্য বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

প্রবল হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। একইসঙ্গে বাড়ছে পূবালী বায়ুপ্রবাহের দাপট। যার ফলে শীতের এই শেষ লগ্নে এসে দেখা যেতে পারে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে। বৃষ্টি হতে পারে দার্জিলিং পার্বত্য অঞ্চলে।

দক্ষিণবঙ্গের কলকাতা সহ আশেপাশের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং জেলার বিভিন্ন অংশে বৃষ্টি হতে পারে। তবে পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন : বনগাঁর জনসভা থেকে স্থানীয় নেতাদের বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী মমতার

পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী বায়ুপ্রবাহের দাপট বাড়ার কারনেই বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার রাতের দিকে হালকা বৃষ্টি শুরু হবে। বুধবার ও বৃহস্পতিবার মাঝারি ও ভারী ধরনের বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026