আরও একটি পশ্চিমী ঝঞ্জার জেরে সপ্তাহান্তে হতে পারে বৃষ্টি, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এদিন মেঘলা আকাশ ছিল এবং তাপমাত্রা বেড়েছে কিছুটা। আকাশ মেঘলা থাকবে আগামীকালও। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওড়িশা সংলগ্ন ও উপকূলীয় জেলা গুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার কিছু জেলায় হতে পারে বৃষ্টি। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পর আগামী রবিবার ফিরবে শীতের আমেজ। কলকাতার তাপমাত্রা হতে পারে ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াস। জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। খামখেয়ালি এই আবহাওয়ার কারন পশ্চিমী ঝঞ্ঝা, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন : এই সপ্তাহে রেকর্ড দাম কমলো সোনার, জানুন প্রতি ১০ গ্রাম সোনার দাম কত
তবে পশ্চিমী ঝঞ্ঝা বিদায় নিলেই ফিরে আসবে শীতের আমেজ। আজ সন্ধে থেকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস,চলবে আগামীকাল পর্যন্ত। বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের একটি বিপরীত ঘূর্নাবর্তের ফলেই এই বৃষ্টির আগমন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…