আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সোমবার সন্ধ্যার পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের নদিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জন্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে বাংলায়। আর এর জেরেই বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের একাধিক জেলায় নতুন করে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
ইতিমধ্যেই গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা। লাগাতার বৃষ্টির ফলে ফুঁসছে উত্তরের নদীগুলি। এরই মাঝে এই সপ্তাহে আবার যতজন করে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করলো আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ সকালে কলকাতার তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আজ সারাদিন তাপমাত্রা ২৭ থেকে ৩৩ এর মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৬৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৬৫.৪ মিলিমিটার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…