আলিপুর আবহাওয়া দপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, সপ্তাহান্তে আবারও জাঁকিয়ে পড়বে শীত। শুক্রবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫° সেলসিয়াসের নীচে নেমে যায়। যা স্বাভাবিকের চেয়ে ১° কম। আগামী শনি ও রবিবার উষ্ণতার পারদ আরও নামবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই দুই দিন কলকাতার তাপমান স্বাভাবিকের থেকে ৩° থেকে ৪° কমে প্রায় ১২° সেলসিয়াসের নীচে নামতে পারে বলে জানিয়েছে তারা।
আরও পড়ুন : রাজ্য হচ্ছে না NRC, CAA তে বাদ যাবে না একজনেরও নাম, দাবি মুকুল রায়ের
শুধু তাই নয়, সোমবার থেকে দাপট বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার। যার প্রভাবে আগামী সোম থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা। সকাল থেকে শহর ও শহরতলী এলাকায় কুয়াশার দাপট দেখা যাচ্ছে। আংশিক মেঘলা আকাশ থাকলেও এই সপ্তাহান্তে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে বৃষ্টির কারণে পন্ড হতে পারে সরস্বতী পূজার আমেজ। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে সোমবার থেকে বুধবার পর্যন্ত একটানা ঝিরঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…