নিউজ

কাল থেকে জাঁকিয়ে শীত, ফের কাঁপবে বাংলা, জানাল হাওয়া অফিস

বৃহস্পতিবার থেকে আরও একবার জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রাজ্য জুড়ে।যদিও মকর সংক্রান্তির পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছিল কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কয়েকদিনের জন্য আরও একবার ঠান্ডার প্রকোপ বাড়বে।

বুধবার উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান, জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে কুয়াশার জেড়ে দৃশ্যমানতা অনেক কম ছিল এছাড়া চা বাগানের এলাকা গুলিতে ঝিরঝির করে শিশির পড়েছে। শুধু ঠান্ডাই না আগামী কয়েকদিনে দার্জিলিংসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।এতে শীতের প্রভাব আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন : ‘এক দেশ এক রেশন কার্ড’ জুন থেকে চালু হবে গোটা দেশে

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয় ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার থেকে তা নিম্নমুখী হওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কাশ্মীরের ঠান্ডা হাওয়া দুই চব্বিশ পরগনায় হাজির হওয়ার ফলেই তাপমাত্রা কিছুটা কমেছে। এরপর উত্তরবঙ্গে বৃষ্টি হলে তা আরও কমার সম্ভাবনা রয়েছে।

শুধু রাজ্যই নয়, রাজধানী দিল্লীতেও এখনও দাপুটে শীত রয়েছে।কুয়াশার জেড়ে সকালের পাঁচটি বিমানের গতিপথ বদল করে দেওয়া হয়েছে।দিল্লী ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও বিহারেও কুয়াশার আধিক্য দেখা যায়।

Anirban Kundu

Recent Posts

শহরের আরও এক মেট্রো প্রকল্পে গতি! জোকা-ডায়মন্ড হারবার পার্ক রুটে বড় পদক্ষেপ

কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…

June 8, 2026

সপ্তম পে কমিশনে ২ লাখ টাকার বেশি হতে পারে বেসিক বেতন! বুঝে নিন পুরো হিসাব

সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…

June 8, 2026

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026