পৌষ সংক্রান্তিতে যেখানে তীব্র শীত থাকে সেখানে এবছর বিপরীত ঘটনা দেখা গেল। জাঁকিয়ে শীত নয়, বরং পৌষ সংক্রান্তিতে তাপমাত্রা বাড়ার ঘটনায় অবাক সকলেই। গত কয়েকদিন ধরে জাঁকিয়ে শীত পড়লেও পৌষ সংক্রান্তিতে সেই শীত বজায় থাকল না। ঠাণ্ডা অনেকটাই কমে গেল এদিন। মঙ্গলবার যেখানে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, সেখানে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন : কমলো পেঁয়াজের দাম, ২২ টাকা প্রতি কেজি দরে বিক্রি হবে পেঁয়াজ
গত কয়েকদিন ধরে কমতে থাকা তাপমাত্রা বুধবার হঠাৎ বেড়ে যাওয়ায় চমকে গেছে মানুষ। পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর থেকে যে ঠান্ডা আসে তার প্রভাবে রাজ্যজুড়ে ঠান্ডা অনেক বেড়ে যায়। শীত ধীরেধীরে কমে গিয়ে তাপমাত্রা এবার বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে। উত্তর ভারতের পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশ বাড়বে। ইতিমধ্যে কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বেড়েছে। আগামী কয়েকদিনে কলকাতার তাপমাত্রা হতে পারে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না এই মুহূর্তে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…