করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই অবস্থায় দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বড় ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক। আজ রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস এক সাংবাদিক বৈঠক করেন। সেখানেই অর্থনীতির এই অবস্থায় রিজার্ভ কি করছে তা বিস্তারিত জানান। দেশের এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক প্রথম পদক্ষেপ নিলো রেপো রেট কমানো। রিজার্ভ ব্যাংকের তরফে রেপো রেট কমিয়ে ৪.৪% করা হলো। ৫.১৫% থেকে কমিয়ে রেপো রেট বর্তমানে ৪.৪% করা হলো। রেপো রেট কমানো হলো ৭৫ বেসিস পয়েন্ট।
শুধুমাত্র রেপো রেটই নয়, রিভার্স রেপো রেটও কমালো রিজার্ভ ব্যাংক। রিভার্স রেপো রেট কমিয়ে ৪% করে দেওয়া হয়েছে। রিভার্স রেপো রেট কমানো হয়েছে ৯০ বেসিস পয়েন্ট। আজ রিজার্ভ ব্যাংকের মুদ্রা নীতি কমিটির একটি বৈঠক হয়, সেখানেই করোনা পরবর্তীতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরই সাংবাদিক বৈঠক করেন রিজার্ভ ব্যাংকের গভর্নর।
রিজার্ভ ব্যাংকের এই ঘোষণার ফলে কমবে EMI। মূলত সমস্ত ব্যাংক, কো-অপারেটিভ ব্যাংক, অর্থনৈতিক সংগঠন এবং NBFC-র ক্ষেত্রে আগামী ৩ মাসের জন্য EMI স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে ১৪ই এপ্রিল পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে দেশ জুড়ে। এই লকডাউনে দেশের অর্থনীতি অনেকটাই পড়বে বলে মত বিশেষজ্ঞদের। করোনা পরবর্তীতে ভারত কিভাবে অর্থনৈতিক বিপর্যয় সামলাবে সেদিকেই তাকিয়ে সবাই। আরবিআই গভর্নর আরও বলেন, এই ঘোষণার ফলে ১,৩৭,০০০ কোটি টাকার জোগান আসবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…