মালদা: আল কায়দা জঙ্গি সংগঠনগুলির মধ্যে এক অন্যতম জঙ্গি সংগঠনের নাম। ভারতের কাছে কার্যত এই নাম ত্রাস। বেশ কিছুদিন আগে আবু সুফিয়ান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এনআইএ। পেশায় কাঠমিস্ত্রি। তার সঙ্গে যোগ পাওয়া গিয়েছে আল কায়দার। আর এবার এই ধৃত ব্যক্তির বাড়ি থেকে মিলল বহু সংখ্যক অস্ত্রের হদিশ। শুধু তাই নয়, কার্যত অস্ত্র তৈরির কারখানার হদিশ মিলেছে সেখানে।
এর আগেও রানিনগরের এই জায়গা থেকে বাঙ্কার খুঁজে পেয়েছিল এনআইএ। সেখানে বসেই ভার্চুয়ালি জঙ্গী সংগঠনের কাজ করত আবু সুফিয়ান। আর এবার সেখানেই মিলল অস্ত্র তৈরির কারখানার হদিশ। বিভিন্ন আগ্নেয়াস্ত্র ছাড়াও রকেট লঞ্চার বোমা তৈরি হত সেখানে, এমনটাও জানা গিয়েছে।
আজ, বুধবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে মালদার বিভিন্ন জায়গায় কার্যত হানা দিতে পারে এনআইএর দল। দফায় দফায় আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ করে সূত্র বার করার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে। পরবর্তীকালে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে বলেও মনে করছে এনআইএ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…