বর্তমানের হিন্দি টেলিভিশন জগৎ-এর অন্যতম পরিচিত নাম নিধি শাহ। ২৪ বছর বয়সী এই অভিনেত্রী ২০১৩ সালেই নিজের অভিনয় জীবন শুরু করে দিয়েছিলেন। তবে টেলিভিশন জগৎ-এ পা রেখেছিলেন তারও দু’বছর পর অর্থাৎ ২০১৬ সালে। মুম্বাই নিবাসী এই অভিনেত্রী যে যথেষ্ট আকর্ষণীয়, সেকথা তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হবে। অভিনয়ের পাশাপাশি একাধিক ডিজিটাল বিজ্ঞাপনেও কাজ করেন তিনি। পরিবারের সাথে সময় কাটাতেও পছন্দ করেন নিধি, যারা একাধিক ঝলক তার নেটমাধ্যমেই রয়েছে।
আজকের অভিনেত্রী হিসাবে নেটদুনিয়ায় তার সক্রিয়তা যথেষ্ট উল্লেখযোগ্য। প্রায়ই নিজের পাশাপাশি নিজের কাজের একাধিক ঝলকও নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিতে দেখা যায় নিধিকে। টেলিভিশন দর্শকদের পাশাপাশি নেটজনতার মাঝেও তার পরিচিতি রয়েছে ভালোই। সম্প্রতি নিজের ডিজাইনার ট্রাডিশনাল লুককে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ার পাতায় দাবানল ছড়িয়েছেন অভিনেত্রী।
সাম্প্রতিক ঝলকে নিধি দুধ সাদা ডিজাইনার নেটের শাড়িতেই ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। পরেছিলেন স্লিভলেস ডিপ ফ্রন্ট ও ব্যাক কাটিং মানানসই ব্লাউজও। খোলা হেয়ার স্টাইলে, নিউড গ্লসি মেকাপ নিয়েছিলেন তিনি। তার চোখের ভাব ভঙ্গিতে আবেদনের ছাপ ছিল স্পষ্ট। এদিন অভিনেত্রী খুব সম্ভবত কোন অনুষ্ঠানেই এই সাজে উপস্থিত ছিলেন। মিরর সেলফি তোলার পাশাপাশি বাথরুমের বাথটবের উপর বসেও দিয়েছিলেন পোজ। বলাই বাহুল্য অভিনেত্রীর এই দিনের একাধিক ঝলক এই মুহূর্তে ভাইরাল একাংশের মাঝে। তার রূপে মুগ্ধ নেট জনতার একাংশও। অবশ্য তার ঝলক রয়েছে কমেন্টবক্সেই। হৃদয়ের ইমোজিতেই ভরেছে গোটা কমেন্টবক্স।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…