Image source : ANI
একজন নাইজেরিয়ান নাগরিককে পশ্চিমবঙ্গে পানিতঙ্কি বর্ডার আউট পোস্টের (বিওপি) একটি দল গ্রেফতার করেছে। এই ব্যাক্তি পাসপোর্ট, ভিসা ছাড়াই নেপালের দিকে যাত্রা করছিল আর সেই সময় তাকে আটক করে ওই বর্ডার আউট পোস্টের একটি দল।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে পানিতঙ্কি চেকপোস্টে নিয়মিত চেক চলাকালীন স্টিফান জোহাতান নামে এই নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়। বিস্তারিত তদন্তের জন্য তাকে খরিবাড়ী থানার অফিসারদের হাতে তুলে দেওয়া হয়।
ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি জানান, ‘তিনি একটি মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে ভারতে অবস্থান করেছিলেন। আর তার জন্য তাকে তামিলনাড়ু পুলিশ গ্রেফতার করেছিল’।
তিনি দাবি করেন, ১০,০০০ টাকা জরিমানা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু তার পাসপোর্ট ফেরত দেওয়া হয়নি’।
তিনি আরও জানান, ‘তিনি যদি ভারত ছেড়ে যেতে চান তাহলে তাকে তামিলনাড়ু থানায় যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছিল।’ তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি। আশা করা যায়, সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে আটক রাখা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…