নিখিল জৈন আগে সুখ্যাতি থাকলেও বেশি মানুষের মধ্যে পরিচিতি নাম ছিলনা। বিগত ৩ বছরে আগে নিখিল শুধুই রঙ্গোলি বস্ত্র বিপনী সংস্থার কর্ণধার হিসেবে পরিচিতি পান। এর মাঝেই নিখিলের জীবনে আসে অভিনেত্রী নুসরত জাহান। তারপর প্রেমে পড়েন দুজনে। নিজেদের প্রেমকে পরিণতি দিতে তুরষ্কে উড়ে যান। সেখানে গিয়ে ধুমধাম করে সোশ্যাল ম্যারেজ হয়। এরপর নিখিল জৈনকে সক্কলে এক কথায় চিনতে শুরু করে। নিখিল জনপ্রিয়তা চাননি। চেয়েছিলেন নুসরতের সাথে সুখে শান্তিতে সংসার করতে। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। বিয়ের দুবছরের মাথায় নিখিলের নামে এক শুধু ‘সহবাস সঙ্গী’র তকমা।
এরপরই প্রশ্ন আসে তাহলে তুরষ্কের বিয়েটা কি? গত বছর থেকে দুজনে আলাদা থাকা শুরু করেন। ধীরে ধীরে ডিপ্রেশন নিখিলকে গ্রাস করতে থাকে। এর মাঝেই গত মাসে যখন নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর মেলে তখন আর নিজেকে শান্ত রাখতে পারেননি। স্ত্রীর থেকে ডিভোর্স নেওয়ার জন্য দেওয়ানি মামলা রজু করেন। আর সেই মুহূর্তে নিজের বিয়ে অস্বীকার করেন অভিনেত্রী তাই বিচ্ছেদের কোনো প্রশ্ন আসেনা বলে মনে করেন। স্ত্রীর থেকে আঘাত পেয়ে নানান বিরহ পোস্ট করেছিলেন নিখিল। তবে এসব এখন আর পোস্ট করেননা নিখিল৷ মুভ অন করে জিম আর পাহাড়ে ভ্রমণের পোস্টে মজেছেন নিখিল।
তবে অতীত ভুলে নিখিল এখন নতুন কিছু ছবি পোস্ট করেছেন নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে। যেখানে দেখা যাচ্ছে, নিখিলের পরণে সাদা শার্ট আর ভেস্তি, কাঁধে সোনালি জরি বর্ডার উত্তরীয়। এক্কেবারেই ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার শাহরুখ খান। শাহরুখ খানের স্টাইলে ‘লুঙ্গি ডান্স’ করলেন। নিজের ভাই বোনদের সঙ্গে জমিয়ে নাচতে দেখা গেল নিখিলকে। নুসরতকে ভুলে স্বাভাবিক ছন্দে ফিরেছেন নিখিল।
নিখিলের বিশেষ রুপের বিশেষ উপলক্ষ্য ছিল নিজের কাছের মানুষের জন্য। তাঁর পারিবারিক বিয়ের অনুষ্ঠান, সেকারণেই আত্মীয়-স্বজনদের সঙ্গে একত্রিত হয়েছিলেন তিনি। আর সেখানেই খোশমেজাজে দেখা মিলল ব্যবসায়ীর। বোনের বিয়েতে শুধু ‘লুঙ্গি ডান্স’-ই নয়, তামিল ও পাঞ্জাবি গানের সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন নিখিল। ইনস্টাগ্রাম স্টোরিতে তারই কিছু ঝলক শেয়ার করে লিখেছেন, ‘বোনেদের সঙ্গে ভাইয়ের নাচ’। আর বেশ ভাইরাল হয় এই ড্যান্স।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…