নিক্কি তাম্বোলি হিন্দি টেলিভিশন জগতের পাশাপাশি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত একজন অভিনেত্রী। ২০১৭ সাল থেকে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। মডেলিং দিয়ে শুরু করলেও পরে অভিনয় জগতে অভিনেত্রী হিসেবেই নিজের পরিচিতি গড়ে তোলেন তিনি। দক্ষিণী ইন্ডাস্ট্রির সূত্র ধরেই অভিনয় জীবন শুরু হয়েছিল তার। ‘কাঞ্চনা ৩’এ অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে তিনি হিন্দি টেলিভিশন জগতে সফলতার সাথে কাজ করে চলেছেন, তার ঝলকও তার সোশ্যাল মিডিয়ার পাতায় মিলবে। উল্লেখ্য, ২০২০ সালে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’এ অংশ নিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেখান থেকেই দর্শকদের মাঝে বিপুল পরিচিতি পান অভিনেত্রী।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় তার অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। তিনিও ভীষণভাবে অ্যাক্টিভ থাকেন নেটদুনিয়ায়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিক্কি তাম্বোলি। তাকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন তার অসংখ্য ভক্তরাও। নিজের ভক্তদের নিরাস করেন না অভিনেত্রী। তিনিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতি মুহূর্তে সংযোগ রেখে চলেন নেটিজেনদের সাথে। অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটেও অংশগ্রহণ করে থাকেন অভিনেত্রী। সম্প্রতি এক হাই প্রোফাইল অনুষ্ঠানে রেড কার্পেটে উপস্থিত ছিলেন নিক্কি তাম্বোলি। সেখানেই পাপারাজিৎদের ক্যামেরার সামনে অস্বস্তিতে অভিনেত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর বেশ কিছু ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। পাপারাজিৎদের ক্যামেরার সামনে এদিন পোশাক নিয়ে অস্বস্তিতে পড়েছিলেন অভিনেত্রী। এদিন বাদামি রঙের চকচকে হাই থাই স্লিটেড ডিজাইনার পোশাকে ছিলেন তিনি। খোলা চুলে মানানসই নুড মেকাপে হাই হিল পরেছিলেন নিক্কি। এই পোশাকে তার শরীরের অনেকাংশই ছিল উন্মুক্ত। সম্ভবত সেই কারণবশতই একাধিকবার ক্যামেরার সামনে নিজের পোশাক ঠিক করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর সেই সূত্রেই অস্বস্তিতে পড়েছিলেন তিনি। খুব স্বাভাবিকভাবেই সেইসমস্ত মুহূর্ত নজর এড়ায়নি পাপারাজিৎদের। সেই সূত্র ধরেই নেটজনতার একাংশের মাঝে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। সেই ঝলকও মিলবে নেটদুনিয়াতেই। আপাতত বলাই বাহুল্য, নিজের এই সাম্প্রতিক রেড কার্পেট লুক নিয়েই চর্চিত নিক্কি তাম্বোলি।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…