অভিনেতা নীল ভট্টাচার্য মানেই একরাশ মিষ্টতা ও নতুন হবির ভিডিও। সম্প্রতি নীল ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে নিজের বাড়িতেই রেকর্ডিং-এর সরঞ্জাম কিনে রীতিমত গানের চর্চা করা শুরু করে দিয়েছেন নীল।গানের ভিডিওর নিচে রীতিমত ক্যাপশন দিয়েছেন ‘নিউ থিংস,নিউ হবিস,পুজো স্পেশাল’।ভিডিওটি পোস্ট করে তিনি নিজে রীতিমত ক্ষমা চেয়ে নিয়েছেন কারণ তিনি প্রফেশনাল গায়ক নন।
এই ভিডিওটি নেটিজেনদের মধ্যে রীতিমত সাড়া জাগিয়েছে। নীলের মহিলা ভক্তকুলের অনেকেই বলেছেন যে তাঁরাও প্রফেশনাল সিঙ্গার নন,কিন্তু একটু গুনগুন করে গান তো করতেই পারেন। তবে নীলের গাওয়া গানটি সত্যি খুব ভালো হয়েছে,এই কথা একবাক্যে স্বীকার করেছেন সবাই।নীল, শাহরুখ খান অভিনীত ‘পরদেশ’ ফিল্মের ‘দো দিল মিল রহে’ গানটি গেয়েছেন। গানটি নিজেই রোমান্টিক,নীলের গলায় তা আরো রোমান্টিক হয়ে উঠেছে।
অভিনেতা নীল ভট্টাচার্য কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এই মুহূর্তে সুস্থ হয়ে তিনি কাজ শুরু করে দিয়েছেন ‘কৃষ্ণকলি’ সিরিয়ালে।তবে সেখানে “দুই বৌ,এক বর’ কনসেপ্ট মার্কা চিত্রনাট্যের কারণে নীলকে ট্রোলড হতে হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতিতে শ্যামার সাথে বৃষ্টির মধ্যে তাঁর অন্তরঙ্গ দৃশ্য টালিগঞ্জ টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বিতর্ক সৃষ্টি করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…