সম্প্রতি অভিনেতা নীল ভট্টাচার্য (Nil bhattacharya) ও অভিনেত্রী (Trina saha) নববর্ষ উপলক্ষ্যে নিজেদের একটি ভিডিও বানিয়ে শেয়ার করলেন ইন্সটাগ্রামে। জনপ্রিয় হিন্দি গান ‘মহব্বত হোগি’ গানের সঙ্গে নীল ও তৃণা তুমুল নেচেছেন এই ভিডিওতে। নীলের পরনে ছিল অফ হোয়াইট রঙের টি-শার্ট এবং তৃণার পরনে ছিল অরেঞ্জ এবং অফ হোয়াইট কম্বিনেশনের থ্রি-কোয়ার্টার আনারকলি। নীল ও তৃণার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
নীল ও তৃণা অবশেষে বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। 4 ঠা ফেব্রুয়ারি সিটি ক্লাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে নীল ও তৃণার বিয়ে। তবে ভ্যালেন্টাইনস ডে’র দিন অর্থাৎ 14 ই ফেব্রুয়ারি হবে নীল ও তৃণার গ্র্যান্ড রিসেপশন। কিন্তু নীল ও তৃণার রিসেপশনের দিনে পুরুলিয়ার বিলাসবহুল রিসর্টে এনগেজমেন্ট ও রেজিস্ট্রি ম্যারেজ হতে চলেছে টেলিটাউনের আরেক জনপ্রিয় জুটি রুদ্রজিৎ (Rudrajit)ও প্রমিতার(pramita)। ফলে মিডিয়া হাইপ দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে দুই জুটির ক্ষেত্রেই। বিয়ের পর নীল ও তৃণা হানিমুনের জন্য গ্রীস রওনা হবেন বলে জানা গেছে। নীল জানিয়েছেন, তৃণা তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মানুষ। তৃণার মতো করে নীলকে কোনোদিন কেউ বোঝেনি। এমনকি নীলের অত্যধিক কথা বলার অভ্যাস তৈরি হয়েছে তৃণার জন্য।
গত দশ বছর ধরে তৃণা ও নীল সম্পর্কে রয়েছেন। সম্প্রতি তাঁরা তাঁদের দিওয়ালি স্পেশ্যাল ফটোশুট-এর ছবি শেয়ার করেছেন করলেন ইন্সটাগ্রামে। তৃণা ছবিগুলি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। এই ছবিগুলিতে তৃণা পরেছিলেন হলুদ রঙের শিফন শাড়ি। নীলের পরনে ছিল হালকা কমলা রঙের পাঞ্জাবি। নীল ও তৃণা ঘনিষ্ঠ ফটোগুলি যথেষ্ট প্রশংসিত হয়েছে। নীল ও তৃণা দুজনেই নেটিজেনদের দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও দিওয়ালি উপলক্ষ্যে তৃণা ও নীল শব্দবাজি না ব্যবহার করার বার্তা দিয়েছেন। তাঁরা বলেছেন, শব্দবাজি ব্যবহারের কারণে বাতাস আরও দূষিত হয়ে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। ফলে নীল ও তৃণা নিজেরাও শব্দবাজি ব্যবহার করা থেকে বিরত থেকেছেন।
পুজোর আগে তাঁরা দুজনে ফটোশুট করেছিলেন। সেই ফটোশুটের জন্য পোশাকের রঙ ছিল লাল-সাদা। এমনকি তাঁরা দুজনে বিখ্যাত বলিউড ফিল্ম ‘ঝুম বরাবর ঝুম’-এর জনপ্রিয় গান ‘ফলক তক’-এর সাথে একটি ডান্স ভিডিও শুট করেছিলেন। নীল ও তৃণার এই ছবিগুলি ও ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে।
এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে মুখ্য চরিত্র শ্যামার স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন। তৃণা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য় গুনগুনের চরিত্রে। কিছুদিন আগে তৃণা নববধূর সাজে সেজে একটি ভিডিও পোস্ট করেছিলেন। নেটিজেনরা ভেবেছিলেন, নীল ও তৃণা হয়তো ‘সিক্রেট ওয়েডিং’ করলেন। কিন্তু পরে তৃণা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান, এটি ‘খড়কুটো’ সিরিয়ালে তৃণা অভিনীত চরিত্র গুনগুনের বিয়ের দৃশ্য। তবে নেটিজেনদের অনেকেই তৃণাকে জিজ্ঞাসা করেছেন, তাঁর ও নীলের বিয়ের ফুল কবে ফুটবে! এবার সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তৃণা। আপাতত নেটিজেনরা অপেক্ষা করছেন ফেব্রুয়ারি মাসে তৃণাকে বধূবেশে দেখার।
Joanna and Chip Gaines took their five children on a snowy spring break trip to…
Luke Grimes, star of Yellowstone and its spinoff Marshals, has traded Los Angeles for Montana.…
Dree Hemingway, who plays a young Daryl Hannah in FX’s Love Story: John F. Kennedy…
Bella Hadid continued her transition into a more understated fashion era at the Vanity Fair…
After the final Oscars were handed out, Hollywood’s elite headed to the Vanity Fair Oscars…
Season 29 of The Voice entered its Battle Rounds on March 16, but fans noticed…