বিনোদন

লাল শাড়ি ও পাঞ্জাবিতে ভাইরাল হল নীল-তৃণার রোম্যান্টিক ভিডিও, দেখুন সুপারহিট জুটির ভিডিও

ক্রমশ সময় এগিয়ে আসছে সাতপাকে বাঁধা পড়ার।  এর মধ্যেই অভিনেতা নীল ভট্টাচার্য (Nil bhattacharya) ও অভিনেত্রী তৃণা সাহা (Trina saha)- এর বিয়ের দিন। এর মধ্যেই প্রি-ওয়েডিং ভিডিও শুট করে ইন্সটাগ্রামে শেয়ার করলেন নীল ও তৃণা। বিদ‍্যা বালন (vidya balan) ও সইফ আলি খান (saif Ali khan) অভিনীত জনপ্রিয় হিন্দি ফিল্ম ‘পরিণীতা’-এর গান ‘পিউ বোলে’-এর সঙ্গে রোম্যান্টিক ভাবে নাচলেন নীল ও তৃণা। তৃণার পরে ছিল লাল রঙের সিকুইনড শাড়ি ও সাদা চিকনকারি ব্লাউজ। নীল পরেছিলেন লাল-সাদা শেরওয়ানি। নীল ও তৃণার রসায়ন প্রশংসনীয় হয়েছে নেটদুনিয়ায়।

সম্প্রতি ছিল নীল  ও তৃণা-এর সঙ্গীত অনুষ্ঠান। সঙ্গীত অনুষ্ঠানে এই মুহূর্তের সবচেয়ে চর্চিত গান ‘টুম্পা সোনা’ মাতিয়ে দিয়েছে অতিথিদের।  নীল ও তৃণার সঙ্গে জমিয়ে সঙ্গীত অনুষ্ঠানে ‘টুম্পা’ নেচেছেন আমন্ত্রিতরা।  সঙ্গীত অনুষ্ঠানের  এই ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন নীল। নীলের শেয়ার করা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

9 ই জানুয়ারি ছিল নীল ও তৃণার এনগেজমেন্ট।  কলকাতা শহরের একটি অভিজাত ক্লাবে হয়েছে নীল ও তৃণার এনগেজমেন্টের অনুষ্ঠান। তাঁদের এনগেজমেন্টের আঙটি উড়ে এল বেলুনে বাঁধা ড্রোনের মাধ্যমে। সেই আংটি একে অপরকে পরিয়ে বাগদান সারার পর একটি সুন্দর ডিজাইনার কেক কাটলেন নীল ও তৃণা।

একসময় এমবিএ ক্লাসে দানা বেঁধেছিল নীল ও তৃণার প্রেম। এবার পরিণতির পথে হাঁটলেন নীল ও তৃণা। কিছুদিন পরে আগামী 4 ঠা  ফেব্রুয়ারি অর্কিড গার্ডেন্সে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে নীল ও তৃণার বিয়ে। বিয়ের দিন তৃণা পরবেন লাল রঙের বেনারসি ও নীল ধুতি-পাঞ্জাবি। বিয়ের মেনুও হয়েছে খাঁটি বাঙালি। এপার বাংলা-ওপার বাংলার বিভিন্ন পদ থাকছে মেনুতে।  নীল জানিয়েছেন চিংড়ির মালাইকারি ও চিতল মাছের মুইঠ্যা দুটি পদই তাঁর প্রিয়।  সুতরাং এই দুটিও স্থান পেয়েছে বিয়ের মেনুতে।

তবে ভ‍্যালেন্টাইনস ডে’র দিন অর্থাৎ 14 ই ফেব্রুয়ারি হবে নীল ও তৃণার গ্র‍্যান্ড রিসেপশন। পি.সি.চন্দ্র গার্ডেন বুক করা হয়েছে রিসেপশনের জন্য। রিসেপশনের দিন ডেকোরেশন হবে মুঘল দরবারী স্টাইলে। রিসেপশনের মেনুতেও থাকবে বিরিয়ানি, কাবাব, চাঁপ-এর মতো মোগলাই খানা।  টিম ‘খড়কুটো’ ও টিম ‘কৃষ্ণকলি’ নিমন্ত্রিত রয়েছে নীল ও তৃণার বিয়েতে।   কিন্তু নীল ও তৃণার রিসেপশনের দিনে পুরুলিয়ার বিলাসবহুল রিসর্টে এনগেজমেন্ট ও রেজিস্ট্রি ম্যারেজ হতে চলেছে  টেলিটাউনের আরেক জনপ্রিয় জুটি রুদ্রজিৎ(Rudrajeet)ও প্রমিতা(Pramita)- র। ফলে মিডিয়া হাইপ দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে দুই জুটির ক্ষেত্রেই। বিয়ের পর নীল ও তৃণা হানিমুনের জন্য গ্রীস রওনা হবেন বলে জানা গেছে।  নীল জানিয়েছেন, তৃণা তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মানুষ।  তৃণার মতো করে নীলকে কোনোদিন কেউ বোঝেনি। এমনকি নীলের অত্যধিক কথা বলার অভ্যাস তৈরি হয়েছে তৃণার জন্য।  নীল ও তৃণার এনগেজমেন্টের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে মুখ্য চরিত্র শ্যামার স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন।  তৃণা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য় গুনগুনের চরিত্রে।  কিছুদিন আগে তৃণা নববধূর সাজে সেজে একটি ভিডিও পোস্ট করেছিলেন।  নেটিজেনরা ভেবেছিলেন, নীল ও তৃণা হয়তো ‘সিক্রেট ওয়েডিং’ করলেন।  কিন্তু পরে তৃণা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান, এটি ‘খড়কুটো’ সিরিয়ালে তৃণা অভিনীত চরিত্র গুনগুনের বিয়ের দৃশ্য।  তবে নেটিজেনদের অনেকেই তৃণাকে জিজ্ঞাসা করেছেন, তাঁর ও নীলের বিয়ের ফুল কবে ফুটবে!  এবার সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তৃণা।  আপাতত নেটিজেনরা অপেক্ষা করছেন ফেব্রুয়ারি মাসে তৃণাকে বধূবেশে দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026