বিনোদন

আদরে ভাসল নবদম্পতি, নীল-তৃণার বাসর রাতের ভিডিও তুমুল ভাইরা, দেখুন ভিডিও.

4 ঠা ফেব্রুয়ারি অর্কিড গার্ডেন্সে ছিল টেলিটাউনের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল অভিনেতা নীল ভট্টাচার্য (Nil bhattacharya) এবং অভিনেত্রী তৃণা সাহা (Trina saha)-এর বিয়ের অনুষ্ঠান। একমাত্র ছেলে নীলের বিয়েতে বরযাত্রী অর্কিড গার্ডেন্সে ঢোকার সময় টাকার হরির লুট দেন নীলের বাবা। সোশ্যাল মিডিয়ায় নীলের বাবার এই ভিডিওটি ভাইরাল হয়েছে। সবাইকে অবাক করে দিয়ে নীল ও তৃণার আমন্ত্রণে তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণা তাঁর জন্মদিনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। তবে মমতা কিছুক্ষণের জন্য এসে নীল ও তৃণাকে আশীর্বাদ করে চলে যান।

এদিন বোটে চেপে জলপথে বিয়ের আসরে পৌঁছেছেন নীল। পানপাতায় মুখ ঢেকে পিঁড়িতে বসিয়ে নিয়ে আসা হল তৃণাকে। বাঙালি বিয়ের রীতি মেনে বরের চারপাশে পিঁড়িতে বসা কনেকে ঘোরানো হল। শুভদৃষ্টির সময় তৃণা লজ্জা না পেলেও নীল ‘ব্লাশ’ করছিলেন। এরপরেই ছিল মালাবদলের পালা। মালাবদলের সময় নীলের বন্ধুরা নীলকে উঁচুতে তুলে ধরেছিলেন। অপরদিকে তৃণার ভাইয়েরাও উঁচুতে তুলে ধরেছিলেন তৃণার পিঁড়ি। তাও বহু কষ্টে নীলকে নাগালে পেয়ে তৃণা পরিয়ে দিলেন মালা। সবচেয়ে মজাদার ছিল সিঁদুর দান পর্ব। নীল তৃণার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতেই চারপাশে বন্ধুরা চিৎকার করে ওঠেন ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলে। একই সঙ্গে হেসে ফেলেন তৃণাও। নীল ও তৃণার বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।

এরপর ছিল বাসর জাগার পালা, টিম ‘কৃষ্ণকলি’ ও টিম ‘খড়কুটো’-এর সবাই আমন্ত্রিত ছিলেন নীল ও তৃণার বিয়েতে। নীল ও তৃণা বাসরঘরে দুজনে দুজনের জন্য গান গেয়েছেন মাইক্রোফোন হাতে নিয়ে। ‘কৃষ্ণকলি’ ও ‘খড়কুটো’ -এর অনেকেই মাতিয়ে দিয়েছেন আসর। কেউ কেউ আবার গিটার বাজিয়ে নীল ও তৃণার সঙ্গে সঙ্গত করেছেন। তবে বাসরঘরে নীল চনমনে থাকলেও বিয়ের ধকলে ক্লান্ত লাগছিল তৃণাকে। বাসরঘর থেকেই বাসরের বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন নীল।

3রা ফেব্রুয়ারি ছিল নীল ও তৃণার মেহেন্দি অনুষ্ঠান। তাঁরা দুজনেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মেহেন্দির ছবি। ছবিতে দেখা গেছে, মেহেন্দি অনুষ্ঠানে তৃণার পরনে ছিল রূপোলি রঙের লেহেঙ্গা-চোলি। তার সঙ্গে মানানসই করে তৃণা পরেছিলেন সোনার নেকপিস ও ইয়ারিং। নীলের পরনে ছিল সাদা রঙের প্রিন্টেড পাঞ্জাবী। নীলও নিজের হাতের পাতায় মেহেন্দি দিয়ে হৃদয় এঁকে লিখেছেন তৃণার নাম। তৃণার মেহেন্দি অনুষ্ঠানে ছিল গানের আয়োজন। এই মুহূর্তের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তৃণা। তৃণা নিজের মেহেন্দির ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তাঁর ও নীলের প্রেমকাহিনী তাঁর সবচেয়ে বেশি প্রিয়। 14 ই ফেব্রুয়ারি পি.সি.চন্দ্র গার্ডেনে হবে নীল ও তৃণার গ্র‍্যান্ড রিসেপশন। বিয়ের পর নীল ও তৃণা হানিমুনের জন্য গ্রীস রওনা হবেন বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026