বিনোদন

ছিলেন গোবিন্দার প্রেমিকা, ১১ তম বিবাহ বার্ষিকী উদযাপন করলেন এই বলি অভিনেত্রী

গল্পগুজব এবং আলাপ-আলোচনার আড্ডাতে সর্বদা জায়গা করে নেয় বলিউড। ভারতের জনগণের মধ্যে বলি তারকাদের প্রতি ক্রেজটা একটু অন্যরকম। তাই তো ৯০ এর দশকে শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই বলি ইন্ডাস্ট্রি। সম্প্রতি নেটপাড়ায় সমালোচনার লাইমলাইটে এসেছেন ৯০ এর দশকের গ্ল্যামারাস অভিনেত্রী নীলম কোঠারি। হিন্দি চলচ্চিত্র জগতে তাঁর অবদান কখনোই কেউ ভুলতে পারবে না। তাঁর দুর্দান্ত অভিনয় বহু দর্শকের মন জয় করে নিয়েছিল সেইযুগে।

১৯৮৪ সালে বলিউড ফিল্ম ‘জাওয়ানি’ এর মাধ্যমে হিন্দি গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রেখেছিলেন তিনি। বলিউড অভিনেতা গোবিন্দার সাথে তাঁকে অনেক ছবিতে একসাথে কাজ করতে দেখা গিয়েছিল। দুজনের জুটি দর্শকদের কাছে ছিল সুপারহিট। জানা গিয়েছে, বাস্তব জগতে তাঁদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল। নানা কারণে গোবিন্দার সাথে একাধিকবার নাম জড়িয়ে ছিলেন তিনি। তবে সেইসময় গোবিন্দা সুনিতার সাথে ডেট করছিলেন বলে এই সম্পর্ক থেকে সরে এসেছিলেন তিনি।

তবে নীলম ২০১১ সালে অভিনেতা সমীর সোনির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে দুজনেরই ছিল এটি দ্বিতীয় বিয়ে। নীলম তার আগে ব্যাংককের ব্যবসায়ী ঋষি শেঠিয়ার সাথে বিয়ে করেছিলেন। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। কিন্তু, সমীর সোনির সাথে বিয়ে করে বেশ সুখের সংসার জীবন কাটাচ্ছেন তিনি। বিয়ের পর থেকেই অভিনয় জগৎ থেকে পুরোপুরি অবসর নিয়েছেন তিনি। বর্তমানে বিখ্যাত গয়না ডিজাইনার হয়েছেন তিনি। সমীর ও নীলমের একটি দত্তক নেওয়া কন্যা সন্তান রয়েছে যার নাম অহনা।

গত ২৪ জানুয়ারি, ২০২২ এ সমীর ও নীলম তাঁদের ১১ তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছিলেন। এই বিশেষ উপলক্ষে বলিউডের অনেক তারকাদের পাশাপাশি লক্ষাধিক ভক্ত অভিনেত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানিয়েছেন। জানা গিয়েছে, এই জুটির প্রথম দেখা হয়েছিল একতা কাপুর আয়োজিত একটি পার্টিতে। প্রথমে ফোনালাপ ও পরে ডেটিংয়ে যান তাঁরা। শেষপর্যন্ত ২০১১ সালে দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026