বিনোদন

নীলাঞ্জনার জন্মদিন! পার্টিতে অভিনেত্রী রচনা সহ তারকাদের মেলা, রইল জন্মদিনের সমস্ত ছবি

অভিনেতা যীশু সেনগুপ্ত (Jissu sengupta)-র স্ত্রী নীলাঞ্জনা (Nilanjana sengupta) 21 শে ফেব্রুয়ারি পার করলেন পঞ্চাশটি বসন্ত। যীশুর ঘরণী নীলাঞ্জনা একযোগে যীশুর ঘর ও প্রোডাকশন হাউস ‘ব্লু ওয়াটার পিকচার্স’-এর যাবতীয় দায়িত্ব সামলান। এদিন নীলাঞ্জনার বার্থডে পার্টি ছিল মূলতঃ ‘কিটি পার্টি’। পুরুষদের প্রবেশ ছিল নিষিদ্ধ। খুব সুন্দর একটি কেক কেটে নীলাঞ্জনা সেলিব্রেট করলেন বার্থডে। এদিন তাঁর পরনে ছিল সবুজ রঙের সিল্কের ড্রেস।

নীলাঞ্জনার জন্মদিনে উপস্থিত ছিলেন জুন মালিয়া (June Malya), কণীনিকা ব্যানার্জি (koneenica Banerjee), জিৎ (Jeet)-এর স্ত্রী মোহনা (Mohona), আবীর চট্টোপাধ্যায় (Abir chatterjee)-র স্ত্রী। উপস্থিত ছিলেন ‘দিদি নং 1’ রচনা ব্যানার্জি (Rachana Banerjee), রিধিমা (Ridhdhima)। রচনার পরনে ছিল সাদা রঙের ড্রেস। মোহনা পরেছিলেন গোলাপি-কমলা রঙের কম্বিনেশনের আনারকলি। গানের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছিলেন ‘গ‍্যাং অফ গার্লস’। সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছিল নীলাঞ্জনার জন্মদিন। নীলাঞ্জনার জন্মদিনের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

তবে এবারের জন্মদিন যীশু ফোনেই উইশ করেছেন তাঁর ঘরণীকে। কারণ যীশু সেই সময় শুটিংয়ের জন্য কলকাতার বাইরে ছিলেন। 22 শে ফেব্রুয়ারি মাঝরাতে যীশু ফিরেছেন কলকাতায়। নীলাঞ্জনা ও যীশুর বিয়ে হয়েছিল 2004 সালে। তখনও যীশু ইন্ডাস্ট্রিতে শক্ত জমি পাওয়ার জন্য লড়াই করছিলেন। যীশুর কেরিয়ার তৈরী করার জন্য, তাঁর পাশে থাকার জন্য নীলাঞ্জনা নিজের অভিনয় কেরিয়ার ছেড়ে দেন। খুব স্বল্প পুঁজি বিনিয়োগ করে যীশু ও নীলাঞ্জনা তৈরী করেন তাঁদের প্রোডাকশন হাউস ‘ব্লু ওয়াটার পিকচার্স’। ‘ব্লু ওয়াটার পিকচার্স’ থেকে প্রথমদিকে কয়েকটি বাংলা সিরিয়াল নির্মিত হয়েছিল যা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। এরপর যীশু মুম্বইতে অভিনয় শুরু করেন। এই মুহূর্তে ‘ব্লু ওয়াটার পিকচার্স’ কলকাতায় লাইন প্রোডিউসার হিসাবে কাজ করছে। যীশু ও নীলাঞ্জনার দুই মেয়ে রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026