ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।
অন্যদিকে আপনি যদি ইউটিউবে ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আম্রপালি দুবের নামটা ভালোভাবেই জানেন। অনেকের ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই আম্রপালির জন্য। অভিনেত্রীর মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ নেটবাসী। অনেকে তো এই অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। অভিনেত্রীর মিউজিক ভিডিও রিলিজ করলে তা সুপারহিট হতে বাধ্য। নিজের ক্যারিয়ারে আম্রপালি দুবে বেশিরভাগ কাজ করেছেন জনপ্রিয় ভোজপুরি অভিনেতা নিরহুয়ার সাথে। অনস্ক্রিন বা রিয়েল ওয়ার্ল্ড সবেতেই এই দুই তারকার কেমিস্ট্রি বেশ মজবুত।
সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে এই আম্রপালি ও নিরহুয়ার একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। ভাইরাল হচ্ছে নিরাহুয়া আম্রপালির একটি নাচের ভিডিও। ‘বাম বাম বল রাহা হে কাশী’ সিনেমার একটি দৃশ্য ভাইরাল হয়েছে যেখানে ‘খাটিয়া সে খাটিয়া সাটাইবা কি না’ গানের তালে নাচ করছিলেন আম্রপালি আর নিরাহুয়া। ভিডিওটি যেন পুরো প্রেমের রসে মাখামাখি। ভিডিওতে এই তারকা জুটি একই খাটে শুয়ে দুষ্টু মিষ্টি খেলায় মেতে ওঠেন। তাঁদের ভরপুর রোম্যান্স ও কিউট কেমিস্ট্রি দেখে মন ভরে যাবে আপনার।
পশ্চিমবঙ্গ দিবস পালনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ২০ জুন…
স্মার্টফোনের সিগন্যাল বারের পাশে 5G লেখা দেখতে এখন অনেকেই অভ্যস্ত। তবে অনেক সময় কিছু ব্যবহারকারী…
পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি অব্যাহত থাকলেও…
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ফের চাপের মুখে পড়েছে ভারতীয় মুদ্রা।…
দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাঙ্ক HDFC Bank-কে ঘিরে দায়ের হওয়া ১০০০ কোটি টাকার মানহানি মামলায়…
ভ্যাপসা গরমে এখনও নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় তাপমাত্রা খুব একটা না কমলেও বিকেল ও…