দীনেশ লাল যাদব ওরফে নিরহুয়া ও আম্রপালি দুবের জুটি যখনই একবার সিনেমার পর্দায় হাজির হয়, তখনই সবার মনে দোলা লাগে। নিরহুয়া ও আম্রপালির জুটি দর্শকদের বেশ পছন্দ হয় বরাবর। লোকেরা সব সময় তাদের জুটিকে একসাথে দেখার জন্য অপেক্ষা করে থাকে। এদিকে নিরহুয়া ও আম্রপালিকে নিয়ে চিত্রায়িত ‘লায়লা বালমুয়া হামকে কোরা’ গানটি আবারও ইউটিউবে আলোড়ন সৃষ্টি করেছে।
গানটিতে নিরহুয়া ও আম্রপালির জুটিও বেশ চোখে পড়ার মতো। গানটিতে দুজনের রসায়ন বেশ ভালো জমে উঠেছে বলা বাহুল্য। এই গানটি হিট ছবি ‘নিরহুয়া রিকশাওয়ালা ২’-এর। রিলিজ হওয়ার পর নিরহুয়ার ছবিটি সুপারহিট প্রমাণিত হয়েছিল। নিরহুয়া এবং আম্রপালি তাদের রোমান্টিক রসায়ন দিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন আরও একবার। এই গানের ভিডিওতে নিরহুয়া ও আম্রপালির রোমান্স বরাবরের মতোই বহু হিট জুটিকে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট।
গানের ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী আম্রপালি দুবের স্বপ্নে হারিয়ে গেছেন নিরহুয়া। গানের শুরুতে নিরহুয়াকে রিকশা চালাতে দেখা যায়। নিরহুয়াকে রিকশা চালিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় ভিডিওর প্রথম দৃশ্যে। গানটির ভিডিওতে নিরহুয়াকে কখনো অভিনেত্রী আম্রপালীর সঙ্গে রোমান্স করতে দেখা যায়, কখনো রিকশায় ঘুরে বেড়াতে দেখা যায়।
গানটিতে অভিনেত্রীকে যথারীতি বেশ সুন্দর দেখাচ্ছে। আপনি এই ভিডিওটি দেখার পর যে উপভোগ করবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। গানটির ভিডিও শ্যুট করা হয়েছে সেরা লোকেশনে। নিরহুয়া এবং আম্রপালির উপর চিত্রায়িত এই সুপারহিট গানটি গেয়েছেন দীনেশ লাল যাদব এবং মমতা রাউত। গানটির সংগীত পরিচালনা করেছেন রাজেশ-রজনীশ এবং গানের কথা লিখেছেন পিয়ারে লাল যাদব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…