ভাইরাল & ভিডিও

নীরাহুয়া ও আম্রপালির রোমান্টিক ডান্স ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা, ব্যাপক ভাইরাল ভিডিও

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। মোটামুটি যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যান তাঁরা দীনেশ লাল যাদবের নাম অবশ্যই শুনেছেন। এই অভিনেতার ফ্যান ফলোইং কোনো বলিউড অভিনেতার থেকে কম নয়। ভোজপুরি অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে কবে তাদের প্রিয় তারকার সিনেমা বা গান রিলিজ করবে।

আসলে এখনকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি আট থেকে আশি সকলেই ব্যবহার করে থাকেন। এরমধ্যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওর সম্ভার পাওয়া যায়। ভোজপুরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউটিউব একটি বড় ভূমিকা পালন করে। বেশিরভাগ ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমা এই ইউটিউব দুনিয়াতে ভাইরাল হয়। এক একটি ভিডিওতে ভিউ এবং লাইকের সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য।

ভোজপুরি সুপারস্টার দীনেশ লাল যাদব বা নিরাহুয়া ব্যাপক জনপ্রিয়। কোটি কোটি মানুষ তার অনুরাগী। এই সুপারস্টারের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম নিরাহুয়া এন্টারটেইনমেন্ট। এখানে মাঝে মাঝেই তিনি বিভিন্ন ভিডিও পোস্ট করে থাকেন। তবে বিভিন্ন অন্যান্য ইউটিউব চ্যানেল থেকেও পুরনো ভোজপুরি গানও দেখার জন্য সার্চ করে থাকেন দর্শকরা। সম্প্রতি পুরনো একটি ভোজপুরি গান নতুন করে ভাইরাল হচ্ছে যেখানে অভিনয় করেছেন নিরাহুয়া এবং ভোজপুরি অভিনেত্রী আম্রপালি দুবে।

ভাইরাল হওয়া গানটির নাম, “খাটিয়া সে খাটিয়া সাটাইবা কি না”। এই গানটি “বাম বাম বল রাহা হে কাশী” সিনেমার। গানটি গেয়েছেন দীনেশ লাল যাদব এবং প্রিয়া সিং। গানটিতে সুর দিয়েছেন রাজেশ রাজনিস জুটি। অন্যদিকে গানটি লিখেছেন পেয়ারে লাল যাদব। ২০১৬ সালের ৭ জুলাই জনপ্রিয় ইউটিউব চ্যানেল টি সিরিজের হামারে ভোজপুরি ক্যাটাগরিতে এই মিউজিক ভিডিওটি পোস্ট করা হয়। মিউজিক ভিডিওতে নিরাহুয়া এবং আম্রপালির মাখোমাখো রোমান্স দেখানো হয়েছে। বর্তমানে নতুন করে এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার জগতে। আপনি জানলে অবাক হবেন, এই ভিডিওটি প্রায় ১৩ মিলিয়ন মানুষ দেখেছেন।

BharatBarta Desk

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026