ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম তারকা দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav Nirahua) ওরফে নিরাহুয়া শুধুমাত্র অভিনেতা নন, তিনি একজন প্রযোজকও বটে। অনেকগুলি ভোজপুরি ফিল্ম নির্মাণ করেছেন নিরাহুয়া। তাঁর প্রযোজনা সংস্থার নাম ‘নিরাহুয়া এন্টারটেইনমেন্ট’। এই প্রযোজনা সংস্থার নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। 2020 সালের 27 শে অক্টোবর নিরাহুয়ার এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ভোজপুরি ফিল্ম ‘রাম -লখন’-এর গান ‘উড়াওলা এ রাজা’। ‘রাম-লখন’-এ নিরাহুয়ার বিপরীতে অভিনয় করেছেন আম্রপালি দুবে (Amrapali Dubey)। ফিল্মে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছেন প্রবেশ লাল যাদব (Pravesh Laal Yadav)। তাঁর বিপরীতে অভিনয় করেছেন শুভি (Shubhi)।
‘উড়াওলা এ রাজা’ গানটি ভোজপুরি বলয়ে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, একটি বেডরুমে রয়েছেন প্রবেশ লাল ও শুভি। অপর একটি বেডরুমে রয়েছেন নিরাহুয়া ও আম্রপালি। শুভি জড়িয়ে ধরেন প্রবেশকে। অপরদিকে আম্রপালি নিরাহুয়াকে জড়িয়ে ধরে শুইয়ে দেন বিছানায়। চার নায়ক-নায়িকার পরনেই রয়েছে রাতপোশাক। প্রবেশের সাথে ঘনিষ্ঠ হয়ে নিজের ভালোবাসা ব্যক্ত করেন শুভি। অপরদিকে আম্রপালিকে জড়িয়ে ধরে আদর করেন নিরাহুয়া।
একসময় পরিবর্তন হয় প্রেক্ষাপট। পাশাপাশি পরিবর্তিত হয় নায়ক-নায়িকাদের পোশাক। আম্রপালির পরনে দেখা যায় নীল-হলুদ রঙের শাড়ি। নিরাহুয়া পরেন নীল-হলুদ শার্ট ও সাদা ট্রাউজার। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নাচতে থাকেন তাঁরা। অপরদিকে শুভির পরনে দেখা যায় কমলা রঙের শিফন শাড়ি। প্রবেশ পরেন কমলা রঙের টি-শার্ট ও কালো ট্রাউজার। দুই নায়ক-নায়িকা জুটি রাতের অপেক্ষা করতে থাকেন। একসময় চার নায়ক-নায়িকা একসাথে নাচতে থাকেন। এই গানটি এখনও অবধি সাড়ে উনিশ লক্ষ ভিউ অতিক্রম করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…