ভোজপুরি

Bhojpurii Video: নিরাহুয়া ও আম্রপালির দুরন্ত রোম্যান্স দেখে মেতে উঠলেন দর্শক, তোলপাড় ইন্টারনেট

ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি এসেছে মানেই সুপারহিট।

তার সঙ্গে আম্রপালি দুবের কেমিস্ট্রি যেনো যেকোনো ভোজপুরি সিনেমায় একেবারে চার চাঁদ লাগিয়ে দেয়। এই রোম্যান্টিক জুটির মুভি তালিকায় এমন কোনো সিনেমা নেই যেটা ফ্লপ হয়েছে মার্কেটে। এখন ভোজপুরি সিনেমা জগতে একাধিক অভিনেত্রীরা অভিনয় করলেও দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের মত জুটি এখনো ভোজপুরি সিনেমা জগতে একটাও তৈরি হয়নি। তাদের ছবি যেকোনো সিনেমা হলেই দারুন জনপ্রিয়তা নিয়ে চলে প্রায় বেশ কয়েক মাস ধরে।

সম্প্রতি তাদের একটি নতুন গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রিলিজ হয়ে গেছে। এই গানটির নাম খাটিয়া সে খাটিয়া। নিরহুয়া এবং আম্রপালি দুজনকেই সুপারহিট নন স্টপ গানে প্রচণ্ড নাচতে দেখা যাচ্ছে। এই ভিডিওতে দুই তারকাকেই বেশ মজা করতে দেখা গেছে। ভিডিওতে দুজনের গরম রসায়ন স্পষ্ট। ভিডিওতে নিরহুয়া ও আম্রপালিকে কখনো বেডরুমে কখনো মাঠে নাচতে দেখা যায়।

এই গানটি গেয়েছেন দিনেশ লাল যাদব এবং প্রিয়া সিং, ও এই গানটি লিখেছেন প্যারে লাল যাদব। এটি ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘বম বম বোল রাহা হ্যায় কাশি’ সিনেমার। গানটি ভক্তদের মধ্যে ব্যাপক হিট হয়ে উঠেছে এবং এর মিউজিক ভিডিওটি মুক্তির কয়েকদিনের মধ্যেই লক্ষ লক্ষ ভিউ অর্জন করেছে।

BharatBarta Desk

Recent Posts

শক্তিশালী SRH-কে হারাতে পারবে না KKR? ম্যাচের আগে উঠে এল ৩ বড় কারণ

চলতি IPL-এ শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। যদিও শেষদিকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দল,…

May 1, 2026

এক ধাক্কায় ৯৯৪ টাকা বৃদ্ধি! বাণিজ্যিক গ্যাসে আগুন, অপরিবর্তিত গৃহস্থালির রান্নার গ্যাসের দাম

মে মাসের শুরুতেই জ্বালানি বাজারে বড়সড় ধাক্কা। বাণিজ্যিক গ্যাসের এই হঠাৎ মূল্যবৃদ্ধি নতুন করে চিন্তা…

May 1, 2026

Airtel Recharge Plan: ২০০ টাকার কমে ২৮ দিনের আনলিমিটেড কলিং, ডেটা সহ একাধিক সুবিধা

জিওকে টেক্কা দিতে Airtel বাজারে বিভিন্ন দামের সাশ্রয়ী থেকে প্রিমিয়াম রিচার্জ প্ল্যান অফার করে চলেছে।…

May 1, 2026

আর টিকিটের চিন্তা নয়! শিয়ালদা থেকে NJP স্পেশাল ট্রেন, জানুন সময় ও স্টপেজ

রেল যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। গরমের মাঝেই এবার পাহাড়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন…

May 1, 2026

May School Holiday 2026: মে মাসে বুদ্ধ পূর্ণিমা ও ঈদ-উল-আজহা, জানুন কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ

মে ২০২৬-এ দেশজুড়ে স্কুলগুলির সময়সূচি গরম, উৎসব এবং প্রশাসনিক নির্দেশের কারণে বদলে যাচ্ছে। তীব্র গরম…

May 1, 2026

২০০ টাকার কমে Vi রিচার্জ প্ল্যান: আনলিমিটেড কলিং, SMS ও ডেটার দারুণ অফার

টেলিকম বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসছে ভোডাফোন…

May 1, 2026