ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি এসেছে মানেই সুপারহিট।
বর্তমানে ইউটিউবে দীনেশ লাল যাদব এবং কাজল রাগবানির এই জুটিকে অনেকেই পছন্দ করছেন। যারা ভোজপুরি সিনেমা দেখতে পছন্দ করেন এবং ভোজপুরি সিনেমার সঙ্গে যোগাযোগ রাখতে পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটি এবং এই সিনেমার একটি গান অত্যন্ত পছন্দের বিষয় হয়ে উঠেছে। এই মুহূর্তে এই সিনেমার একটি গান ইউটিউব এ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং প্রায় ১৭ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন।
এই গানটির নাম ‘চিকন সামান’। এই গানটি জনপ্রিয় ভোজপুরি মুভি আশিক আওয়ারা থেকে নেওয়া হয়েছে। ভোজপুরি মুভি এবং অন্যান্য গান যারা দেখতে ভালোবাসেন তাদের জন্য এই গানটি বেশ পছন্দের হয়ে উঠেছে। এই গানে নীরহুয়া এবং কাজলের কেমিস্ট্রি সকলের নজর কেড়েছে। এই গানটি লিখেছেন প্যরে লাল যাদব। এই গানের সংগীত দিয়েছে রাজেশ রজনীশ। আর সিনেমাটির পরিচালনা করছেন সন্তোষ মিশ্রা। দেখে নিন এই গান।
Key Points Model Brooks Nader showcased a vibrant Agua Bendita bikini in a beachside Instagram…
Key Points Sofía Vergara turned heads in Paris with a daring completely sheer black turtleneck.…
Key Points Camila Cabello celebrated her 29th birthday with a personal Instagram photo carousel. She…
Key Points Charli D’Amelio showcased a striking black backless slip dress during Milan Fashion Week.…
Key Points A March 5 White House ceremony honoring Lionel Messi and Inter Miami’s 2025…
Key Points First set photos from Martin Scorsese’s new film What Happens at Night reveal…