ভাইরাল & ভিডিও

Bhojpuri Romance: আম্রপালি দুবেকে ছেড়ে কাজলের প্রেমে হাবুডুবু খাচ্ছে নিরাহুয়া, সবার নজর এড়িয়ে করলেন দারুন রোম্যান্স

দীনেশ লাল যাদব এবং আম্রপালি দুবে ভোজউডের এমন দুই সুপারস্টার, যারা যখনই একসাথে সিনেমা করেন তখনই সেই সমস্ত ছবি একেবারে সুপারহিট হয়ে যায়। দুজনের রোমান্টিক জুটি পর্দায়ও হিট। কিন্তু শুধুমাত্র আম্রপালি নয়, তাকে ছাড়া অন্যান্য অভিনেত্রীদের সঙ্গেও একাধিক ছবিতে অভিনয় করেছেন দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া। বলতে গেলে, ‘পাটনা সে পাকিস্তান’ ছবিতে আম্রপালি দুবে থাকা সত্ত্বেও, নিরহুয়াকে খুব সুন্দরী কাজল রাঘওয়ানির প্রেমে পড়তে দেখা যায়। এই ছবির একটি নতুন রোমান্টিক গান সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেছে। ‘ দাবে পাওঁ আইহা নাজরিয়া বাঁচাকে’ একটি খুব রোমান্টিক গান, যা শুনলে আপনার দিন ভালো হয়ে যাবে।

২০১৫ সালে মুক্তি পাওয়া এই ছবিতে দিনেশ লাল যাদবের সাথে কাজল রাঘবনি এবং আম্রপালি দুবে জুটি বেঁধেছেন। সন্তোষ মিশ্র পরিচালিত এই রোমান্টিক-অ্যাকশন ছবিতে আরও অভিনয় করেছেন সুশীল সিং এবং অশোক সমর্থ। তবে এই গানটি শ্রোতাদের মনেও দারুণ প্রভাব ফেলেছে। একই বছরে ইউটিউবে মুক্তি পাওয়া এই গানটি এখন পর্যন্ত ৫ কোটির বেশিবার দেখা হয়েছে।

‘ দাবে পাওঁ আইহা নাজরিয়া বাঁচাকে’ গানটি তার মখমল কণ্ঠে গেয়েছেন কল্পনা। গানটির কথা লিখেছেন প্যারে লাল যাদব। সাথেই এর সঙ্গীত পরিচালনা করেছেন রাজেশ-রজনীশ। গানটির সিকোয়েন্স বেশ সুন্দর। কাজল রাঘওয়ানির প্রেমে পড়ে নিরহুয়াকে তার পিছনে পিছনে ঘুরতে দেখা যাচ্ছে। নীরাহুয়া যেনো একেবারেই পাগল হয়ে গেছেন তার প্রেমে। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় সবথেকে জনপ্রিয় ভোজপুরি গানের তালিকায় রয়েছে। এখন অনেকেই এই গানের ভিডিও দেখেছেন। আপনি যদি এখনো এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখুন এক্ষুনি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026