Bhojpuri Video: ‘খাটিয়া সে খাটিয়া’ গানে আম্রপালীর সঙ্গে নিরহুয়া সব সীমা ছাড়িয়ে গেল, ভিডিও দেখে ভক্তরা পাগল

ভোজপুরি দুনিয়ায় যতজন অভিনেতা অভিনেত্রী জুটি রয়েছে তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় জুটি হলো আম্রপালি দুবে এবং নিরাহুয়া। তাদের দুজনের সিনেমা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে অত্যন্ত জনপ্রিয়। ভোজপুরি দুনিয়ায় তার একটা বিশাল বড় ফ্যানবেস রয়েছে। তাদের দুজনের রোমান্টিক অভিনয় সবাই দেখতে অত্যন্ত পছন্দ করেন। দুটি হিসেবে তারা সব থেকে হিট। ভোজপুরি সিনেমা জগতে আরো অনেক তারকা থাকলেও এই জুটির থেকে বেশি জনপ্রিয় কোন জুটি হয়নি। এই মুহূর্তে নিরাহুয়া শুধুমাত্র একজন অভিনেতা নন তার সাথে তিনি একজন জনপ্রতিনিধিও বটে। অন্যদিকে ইউটিউবে নিজের চ্যানেলের মাধ্যমে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন আমরুপালি দুবে। সম্প্রতি তাদের একটি নতুন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে হয়েছে ভাইরাল।

এমনিতেই তারা জুটি হিসেবে অত্যন্ত জনপ্রিয়। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি আরো বেশি হিট। সম্প্রতি এবার এই জনপ্রিয় জুটিকে দেখা গেল চরম রোমান্স পর্দায় ফুটিয়ে তুলতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তাদের দুজনের অভিনীত একটি সিনেমার কিছু দৃশ্য। ‘বাম বাম বোল রাহা হে কাশী’ ছবির একটি দৃশ্য ভাইরাল হয়েছে যেখানে ‘খাটিয়া সে খাটিয়া’ গানের তালে চরম পারফরম্যান্স করেছেন তারা। তাদের মিষ্টি খুনসুটি এবং ভরপুর রোমান্সের এই দৃশ্য সোশ্যাল মিডিয়াতে হয়ে গিয়েছে বেশ ভাইরাল।

এই দৃশ্যে দেখা যায় গানের শুরুতে তারা আলাদা আলাদা খাটিয়াতে শুয়েছিলেন। তবে পরবর্তীতে তারা দুজন একেবারে একে অপরের সঙ্গে মিশে গিয়েছেন। তাদের দুজনের এই দুর্বার রোম্যান্স বেশ পছন্দ হয়েছে সকলের। রসে পরিপূর্ণ এই ভিডিওটি ইউটিউবে আপনি দেখতে পাবেন। টি সিরিজ ভোজপুরি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। গানের তালে দুজনের নাচ তো আছেই, তার সাথেও যেটা বেশি করে দর্শকদের চোখ টেনেছে সেটা হল তাদের দুজনের অনস্ক্রিন রোমান্স।

নায়িকার সাথে নায়কের শরীরী রোম্যান্স থেকে শুরু করে নায়িকার বোল্ড অবতার, সবকিছুই উপভোগ্য হয়ে উঠেছে দর্শকদের কাছে। প্রায় ছয় বছর আগে মুক্তি পেলেও এই ভিডিওটি নতুন করে শিরোনামে এসেছে এই অভিনেতা-অভিনেত্রীর রোমান্সের কারণে। জানিয়ে রাখি এই গানটি একসাথে গেয়েছেন নিরাহুয়া এবং প্রিয়া সিং। এখনো পর্যন্ত ১১ মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি। এই সংখ্যাটা ক্রমাগত বাড়ছেই। তাই আপনিও আর অপেক্ষা না করে দেখে নিন এই ভিডিওটি।

BharatBarta Desk

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026