ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ (Rajendra Prashad)-এর উৎসাহে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সূত্রপাত ঘটেছিল ষাটের দশকে। গোড়ার দিকে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৈরি হত পৌরাণিক ফিল্ম। পরবর্তী কালে বিভিন্ন ধরনের কাহিনী নিয়ে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৈরি হতে থাকে চিত্রনাট্য। কিন্তু ভোজপুরি ফিল্মের প্রবীণ দর্শকদের একাংশের মতে, বর্তমানে এই ফিল্ম ইন্ডাস্ট্রির অবনমন ঘটেছে। তাঁদের মতে, আশির দশকে ধীরে ধীরে অবনতি ঘটেছে ভোজপুরি ফিল্মের। তার জন্য অনেকে দায়ী করছেন দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া (Dinesh Lal Yadav Nirahua)- র মতো নায়কদের। তাঁদের হস্তক্ষেপের কারণে চিত্রনাট্যে আসতে থাকে পরিবর্তন। ব্যবহার হতে থাকে দ্বৈত অর্থ যুক্ত শব্দ। নায়িকারা হয়ে ওঠেন সেক্স অবজেক্ট। তবে বর্তমানে আন্তর্জাতিক স্তরে বিখ্যাত হয়ে উঠেছেন নিরাহুয়া। আম্রপালি দুবে (Amrapali Dubey)-র সাথে তাঁর জুটি যথেষ্ট বিখ্যাত হলেও নিরাহুয়ার সাথে অক্ষরা সিং (Akshara Singh)-এর অনস্ক্রিন রসায়ন যথেষ্ট হিট হয়েছিল।
এই জুটির হিট ফিল্মি গানের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল ‘তনি দেখাল করি’। গানটি গেয়েছেন নিরাহুয়া ও প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh)। অরবিন্দ তিওয়ারি (Arvind Tiwari)-র কথা ও ওম ঝা (Om Jha)-র সুরে তৈরি এই গানের শুরুতে ফুল দিয়ে সাজানো সাঁকোর উপর দিয়ে হাঁটছেন নিরাহুয়া। অভিমানী নায়ককে পিছন থেকে দৌড়ে এসে জড়িয়ে ধরেন অক্ষরা। তাঁর পরনে রয়েছে লাল রঙের কামিজ ও নীল রঙের সালোয়ার এবং ওড়না। লাল রঙের কামিজ জুড়ে রয়েছে সোনালি জরির কারুকার্য। নিরাহুয়ার পরনে রয়েছে নীল রঙের টি-শার্ট ও ট্রাউজার।
দুইজনে শুরু করেন সাঁকোর উপর নাচ। নিরাহুয়াকে গানের সুরে অক্ষরা বলেন, তিনি নায়ককে চোখের সামনে সবসময়ই দেখতে চান। নায়িকা নিরাহুয়ার প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ঘটান। অক্ষরা ভাঙাতে চান নিরাহুয়ার অভিমান। একসময় গানের মাঝেই বদলে যায় নায়ক-নায়িকার পোশাক। নিরাহুয়ার পরনে রয়েছে সবুজ রঙের টি-শার্ট ও ট্রাউজার। অক্ষরা পরেছেন সবুজ রঙের শিফন শাড়ি। অক্ষরার যৌবন আকর্ষণ করে নিরাহুয়াকে। তিনিও নায়িকার প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ঘটান। কিন্তু শেষ অবধি অক্ষরার প্রতি নিরাহুয়ার অভিমান বজায় থাকে। এই গানের ভিডিওটি এখনও অবধি ছাপ্পান্ন লক্ষ ভিউ অতিক্রম করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…