সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।
আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘কাটোরে কাটোরে’ গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছেন অভিনেত্রী। রয়েছে একাধিক চুম্বনের দৃশ্যও। আর তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।
‘ওয়েব মিউজিক’ নামক ইউটিউব চ্যানেল থেকে প্রায় ৫ বছর আগে শেয়ার করা হয়েছিল এই রোমান্টিক গানের ভিডিওটি। গানটি কেশরী লাল যাদব ও প্রিয়াঙ্কা সিং গেয়েছেন। অন্যতম জনপ্রিয় ভোজপুরি ছবি ‘সিপাহী’র গান এটি। ৫ বছর আগে শেয়ার হলেও বর্তমানে এই ভিডিওটির সূত্র ধরে চর্চায় এই অনস্ক্রিন তারকা জুটি।
ভোজপুরি দর্শকদের কাছে এটি তাদের অন্যতম প্রিয় জুটি। পুনরায় তাদের পর্দায় একসাথে দেখতে পেলে খুশিই হবেন দর্শকরা। তাই সম্ভবত এই ভিডিওটি ভাইরাল হয়েছে আবারও। এই মুহূর্তে এই ভিডিওটি ৩৪ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন। ৫ বছর পার হয়ে গেলেও এই ভিডিও এবং এই গানের জনপ্রিয়তা ভোজপুরি দর্শকদের মধ্যে কমেনি এতটুকুও। সকলের জন্য এই ভিডিওটি রইল আবারো, দেখে নিন।
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…