ভোজপুরি দুনিয়ায় আম্রপালি দুবে ও নীরাহুয়া হলেন এমন কয়েকজন শিল্পী যারা ভারতে ইতিমধ্যেই নিজেদের একটা আলাদা পরিচয় তৈরি করে নিয়েছেন। ভারতের বিনোদনের দুনিয়ায় এদের জুটি হলো সবথেকে সেরা। এই জুটি ভারতের ভোজপুরি ইন্ডাস্ট্রিকে এমন এমন কিছু ছবি উপহার দিয়েছে, যেগুলি নিঃসন্দেহে ভারতের সবথেকে জনপ্রিয়তা প্রাপ্ত ছবির তালিকার শীর্ষে রয়েছে। আর এই জুটি এবারে আরো একটা সিনেমা নিয়ে হয়েছে হাজির।
২০২৪ সালের হোলি (২৫ শে মার্চ) একেবারেই কাছে এসে পড়েছে। ইতিমধ্যেই ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় হোলির গানের ঝড় উঠেছে। ভোজপুরি সুপারস্টার দিনেশ লাল যাদব নিরহুয়া তার নতুন হোলির গান “ভাইয়া কে সালি ঘরওয়ালি হামার বানজা” দিয়ে আবারো ঝড় তুলেছেন।
এই গানে অভিনেত্রী আম্রপালীর সাথে নিরহুয়াকে রঙের উত্সবে মেতে থাকতে দেখা যাচ্ছে। গানের ভিডিওতে মাঠে রঙ লাগানোর পাশাপাশি দুজনকে রোমান্স করতেও দেখা যাচ্ছে। নিরহুয়া পেছন থেকে আম্রপালীকে জড়িয়ে ধরে আদর করছেন, যা ভক্তদের মনে ঝড় তুলেছে।
গানটি গেয়েছেন প্রিয়াঙ্কা সিং এবং দিনেশ লাল যাদব নিরহুয়া, এবং গানের কথা লিখেছেন প্যারে লাল যাদব। সঙ্গীত পরিচালনা করেছেন মধুকর আনন্দ। “ভাইয়া কে সালি ঘরওয়ালি হামার বানজা” গানটি ইউটিউবে দ্রুত ভাইরাল হচ্ছে। নিরহুয়া ও আম্রপালীর রসায়ন এবং গানের আকর্ষণীয় সুর ভক্তদের মন কেড়ে নিচ্ছে। এই গানটি হোলির উৎসবকে আরো আনন্দময় করে তুলবে বলে আশা করা যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…