আম্রপালি দুবে (Amrapali Dubey) ও দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav Nirahua) ওরফে নিরাহুয়ার জুটি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম হিট জুটি। তাঁদের অনস্ক্রিন রসায়নে মুগ্ধ দর্শকদের একাংশ একসময় মনে করতেন, আম্রপালি ও নিরাহুয়ার মধ্যে রয়েছে অফস্ক্রিন প্রেমের সম্পর্ক। এমনকি একসময় নিরাহুয়ার সাথে আম্রপালির বিয়ের গুঞ্জন রটেছিল। তবে পরবর্তী কালে নিরাহুয়া নিজেই জানান, তাঁরা শুধুমাত্র সতীর্থ। নিরাহুয়ার সাথে অনেক আগেই বিয়ে হয়েছে মনসা দেবী (Mansa Devi)-র।
অপরদিকে মোনালিসা (Monalisa) বঙ্গতনয়া হলেও নিরাহুয়ার সাথে তাঁর অনস্ক্রিন রসায়ন ছিল জমাটি। আম্রপালি, নিরাহুয়া ও মোনালিসা ট্রায়োর অন্যতম হিট ফিল্ম হল ‘রাজা বাবু’। এই ফিল্মের ভিত্তি হল ত্রিকোণ প্রেমের সম্পর্ক। ফিল্মের গান ‘মাথা ফেইল হো গেইল’ যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। এই গানটি গেয়েছেন কল্পনা (Kalpana), অলোক কুমার (Alok Kumar) ও খুশবু জৈন (Khushboo Jain)। গানের শুরুতে দেখা যায়, খোলামেলা ভাবে শাড়ি পরেছেন আম্রপালি। নিরাহুয়াকে ঘরের বাইরে বেরোতে দেবেন না তিনি। এই কারণে কোমরে দড়ি বেঁধে নিরাহুয়াকে আটকে রেখেছেন আম্রপালি।
তিনি একসময় কাছে টেনে নেন নিরাহুয়াকে। গানের সুরে নিরাহুয়ার সাথে অন্তরঙ্গ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন আম্রপালি। কিন্তু নিরাহুয়ার তাড়া রয়েছে। তাঁকে পৌঁছাতে হবে মোনালিসার কাছে। তাঁর বন্ধুর বাইকে চেপে কখনও আম্রপালি, কখনও মোনালিসার কাছে যাতায়াত করেন নিরাহুয়া। মোনালিসাও রাতপোশাক পরে তাঁর জন্য অপেক্ষা করেন। তিনিও নিরাহুয়ার সাথে ঘনিষ্ঠ হতে চান। কিন্তু আবারও আম্রপালির কাছে ফিরতে হয় নিরাহুয়াকে। আম্রপালিকে ভালোবাসেন নিরাহুয়া। কিন্তু আবারও দরজা খুলে মোনালিসার কাছে পালিয়ে যান তিনি। তবে এবার মোনালিসার কাছ থেকে আর ফিরতে পারেন না নিরাহুয়া। নায়িকার সাথে অন্তরঙ্গ হন নায়ক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…