নিউজ

বিনয়ের মানসিক স্বাস্থ্যের দোহাই, ফের ফাঁসি পেছোনোর পরিকল্পনা

নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের চার দোষীর নতুন ফাঁসির দিন জানিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আদালতের তরফে ৩ মার্চ সকাল ছটায় তাদের ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার সকালে তিহার জেলের দেওয়ালে মাথা ঠুকতে থাকে বিনয়। সঙ্গে সঙ্গে জেল কর্তৃপক্ষ তাকে সরিয়ে নিয়ে যায়। নির্ভয়ার ধর্ষক-খুনি বিনয় শর্মার মাথার চোট গুরুতর, সে নাকি তার মাকেও চিনতে পারছে না, এমনটাই দাবি করছে তার আইনজীবী। তাঁর মক্কেল বিনয়ের উন্নতমানের চিকিৎসার দাবিতে আদালতের দ্বারস্থ হলেন আইনজীবী এ পি সিং।

চোট তেমন গুরুতর না হলেও তা অস্বীকার করেছে তার আইনজীবী। বিনয়কে স্ক্রিৎজোফেনিয়ার রোগী বলেও দাবি করেন তিনি। সেই আবেদনের ভিত্তিতে দিল্লির বিশেষ আদালত তিহার জেল কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে। ২২ ফেব্রুয়ারির মধ্যে এই নিয়ে রিপোর্ট চেয়েছে। আগেও বিনয়ের আইনজীবী এ পি সিং ফাঁসির তারিখ পিছিয়ে দিতে বিনয়ের মানসিক স্বাস্থ্যের দোহাই দিয়ে ফাঁসি থেকে রেহাই দেওয়ার দাবি জানিয়েছিলেন। এবার তিনি বলেন বিনয়ের ডান হাত ভেঙে গিয়েছে। মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে তাই তার মাকেও চিনতে পারছে না।কয়েকদিন ধরেই অনশন করছিল দোষী বিনয় শর্মা।

আরও পড়ুন : গঠিত হল রাম মন্দির ট্রাস্টের কমিটি, শীঘ্রই শুরু মন্দির নির্মাণের কাজ

২০১২ সালে দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ ও খুনে মোট পাঁচ প্রাপ্তবয়স্ক কে দোষী সাব্যস্ত করা হয়। পবন গুপ্ত, মুকেশ সিংহ,বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর সিংহ, ও রাম সিং এদের মধ্যে রাম সিং আগেই তিহার জেলে আত্মহত্যা করেছে। এর আগেই এই চারদোষীকে ফাঁসির নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। গত পয়লা ফেব্রুয়ারি ভোর ছটায় এই চারজনের ফাঁসি কথা ছিল তবে আইনি জটিলতায় তা পিছিয়ে যায়। ধর্ষক ও খুনি বিনয়ের নতুন ফন্দি ফাঁসি পিছিয়ে দেবে না ৩ মার্চ অবশেষে এই চার দোষী শাস্তি পায় তাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026