নির্ভয়া কাণ্ডের অপরাধীদের ফাঁসির আর মাত্র দুদিন বাকি। নতুন করে পিটিশন দাখিল করেছেন দোষীদের আইনজীবী এ পি সিং। কিউরেটিভ পিটিশন দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে পবন গুপ্ত-র তরফে। আর আবারও রাষ্ট্রপতির কাছে দ্বিতীয়বার প্রাণ ভিক্ষার আবেদন করেছে অক্ষয় ঠাকুর।
বুধবার পবন গুপ্তের কিউরেটিভ পিটিশন নিয়ে কোনও শুনানি হয়নি। বিচারপতি জানিয়েছেন যে বৃহস্পতিবার দুপুরের ১২ টাতে আদালতে শুনানি হবে। আর গত মঙ্গলবার মুকেশ সিং নতুন পিটিশন দাখিল করে আদালতে জমা দিয়েছে। তিনবার ফাঁসি পেছোনোর পর এটা চতুর্থবার। আর এবার ফাঁসি এড়ানোর জন্য দোষীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দোষীরা আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল। এখন সব দিক বন্ধ দেখে পবন ও অক্ষয় নতুন করে আবেদন করছে। ফাঁসি এড়ানোর জন্য প্রায় সব রকম চেষ্টা তারা করে ফেলেছে।
আরও পড়ুন : ফের আদালতের দ্বারস্থ নির্ভয়াকান্ডের অপরাধীরা, ফাঁসি কার্যকর নিয়ে সংশয়
সূত্রের খবর, ২০ তারিখ ভোর ৫টা ফাঁসির জন্য তিহার জেলে প্রস্তুতি নেওয়া হয়েছে। পবন জল্লাদ ও সেখানে পৌঁছে গেছেন। তবে আগামীকাল সুনজনির জন্য অপেখা করছে গোটা দেশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…