শুক্রবার ভোরেই হায়দ্রাবাদ কান্ডের অভিযুক্তদের এনকাউন্টারে খতম করেছে পুলিশ। এরপরই মেয়ের উপর নির্যাতনকারীদের শাস্তি আর্জি জানালেন ২০১২-এর দিল্লির বুকে নির্যাতনের শিকার হওয়া নির্ভয়ার মা। মেয়ের বিচার চেয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানান তিনি। দিল্লির বুকে ঘটে যাওয়া নৃশংস অত্যাচারের শিকার হয়েছিল তাঁর মেয়ে। যা নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। ভীত কেঁপে গিয়েছিল সরকারের। সেই ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে সাজাপ্রাপ্ত বিনোদ শর্মা।
নির্ভয়ার মা আশা দেবী এদিন বলেন, ‘৭ বছর ধরে ন্যায় বিচারের আশায় বসে রয়েছি আমি। মেয়ের নির্যাতনকারীদের ফাঁসি হোক এবার।’ শুধু ফাঁসির প্রক্রিয়া যাতে দ্রুত শুরু হয় তারও আর্জি জানান তিনি। বলেন, ‘দেশের বিচারব্যবস্থা ও সরকারের কাছে আমার আবেদন, যত দ্রুত সম্ভব সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে আমার মেয়ের নির্যাতনকারীদের ফাঁসি দেওয়া হোক।’
২০১২ সালে দিল্লির বুকে ভয়ঙ্করতম নির্যাতনের শিকার হয়েছিলেন নির্ভয়া। এই ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে পুলিশ। এক নাবালক ছাড়া বাকী অভিযুক্তদের ফাঁসির সাজা শোনায় আদালত। এই ঘটনার পরই জুভেনাইল আইনে পরিবর্তন আনে কেন্দ্র।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…