নিউজ

ফাঁসি দেরি হওয়ার জন্য দায়ী কেজরিওয়াল সরকার, বললেন নির্ভয়ার মা

নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের ফাঁসি পিছানোর জন্য এবার অরবিন্দ কেজরিওয়াল সরকারকে দায়ী করলেন নির্ভয়ার বাবা মা। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট আগামী ২২ জানুয়ারি নির্ভয়ার চার অভিযুক্তকে ফাঁসির আদেশ শুনিয়েছিল, কিন্তু এক দোষী মুকেশ সিং এর রাষ্ট্রপতির কাছে ফাঁসি রদের আবেদন জানিয়েছিল, সেটি রাষ্ট্রপতির কাছে থেকে এখন কোনো উত্তর আসেনি। আর রাষ্ট্রপতি ফাঁসি রদের আবেদন মঞ্জুর না করলেও সুপ্রীম কোর্টের গাইডলাইন মেনে ১৪ দিন পরই ফাঁসি দেওয়া সম্ভব। ফলে আগামী ২২ তারিখ ফাঁসি দেওয়া সম্ভব না বলে জানায় দিল্লি সরকার।

এরপরই নির্ভয়ার বাবা মা দিল্লি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। নির্ভয়ার বাবা বলেছেন, ‘আমরা লড়াই শুরু না করা পর্যন্ত দিল্লি সরকার ঘুমিয়ে ছিল। দু’বছর ধরে তারা কারা কর্তৃপক্ষকে জানায়নি যে তাদেরও অধিকার রয়েছে এবং তাদের বন্দীদের দিকে নজর রাখা উচিত। আজ, আমরা এমন এক পর্যায়ে এসেছি যখন দোষীদের শীঘ্রই যে কোনও সময় ফাঁসি দেওয়া হবে কিন্তু এই পরিস্থিতিতে দিল্লি সরকার নির্ভয়ার অভিযুক্তদের সাহায্য করছে।’

আরও পড়ুন : আমাদের পুলিশ দিন, আমরা দোষীদের দুই দিনের মধ্যে ফাঁসি দেব

তিনি দিল্লির উপ মুখ্যমন্ত্রী তিনি মণীশ সিসোদিয়ার বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন এবং বলেছিলেন যে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী নির্ভয়াকে ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করছেন। নির্ভয়ার বাবা আরও বলেন, ‘কেন কেজরিওয়াল মহিলাদের সুরক্ষা সম্পর্কে কথা বলেন? কেন্দ্রীয় সরকারের এই কেসে আর কোনও ভূমিকা নেই। এটি এখন দিল্লি সরকারের দায়িত্ব এবং কেজরিওয়াল আমার মেয়ের মৃত্যু নিয়ে খেলছেন। আমি জনগণের কাছে আবেদন করতে এবং তাদেরকে জিজ্ঞাসা করতে চাই নির্ভয়ার পক্ষে বিচারে কেন বিলম্ব হচ্ছে? নির্বাচনের আগ পর্যন্ত যদি এ বিষয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়া হয় তবে এর জন্য কেজরিওয়াল দায়ী থাকবেন।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026