বিনোদন

কাজল রাঘওয়ানির দেশী লুকে ঘায়েল নিরাহুয়া, রোমান্টিক ভিডিও ব্যাপক ভাইরাল ইন্টারনেট

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। মোটামুটি যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যান তাঁরা দীনেশ লাল যাদবের নাম অবশ্যই শুনেছেন। এই অভিনেতার ফ্যান ফলোইং কোনো বলিউড অভিনেতার থেকে কম নয়। ভোজপুরি অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে কবে তাদের প্রিয় তারকার সিনেমা বা গান রিলিজ করবে।

আসলে এখনকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি আট থেকে আশি সকলেই ব্যবহার করে থাকেন। এরমধ্যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওর সম্ভার পাওয়া যায়। ভোজপুরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউটিউব একটি বড় ভূমিকা পালন করে। বেশিরভাগ ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমা এই ইউটিউব দুনিয়াতে ভাইরাল হয়। এক একটি ভিডিওতে ভিউ এবং লাইকের সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য।

ভোজপুরি সুপারস্টার দীনেশ লাল যাদব বা নিরাহুয়া ব্যাপক জনপ্রিয়। কোটি কোটি মানুষ তার অনুরাগী। সম্প্রতি জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘওয়ানির সাথে একটি মিউজিক ভিডিওতে কাজ করে সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নিরাহুয়া। দুই জনের এই গান তোলপাড় করেছে ইউপি বিহার সহ গোটা দেশ। গানটিতে কাজল রাঘওয়ানি তার দেশী লুকে নিরহুয়াকে মাতাল করে দিয়েছে। নিরহুয়া এবং কাজল রাঘওয়ানির নতুন ভাইরাল হওয়া মিউজিক ভিডিওর নাম ‘হাম হ্যায় পিয়া জি কে পাতার তিরিওয়া’।

গানের মধ্যে দুই জনপ্রিয় ভোজপুরী তারকার কেমিস্ট্রি বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। আর হবে নাই বা কেন। রোমান্সে ভরপুর গানটি প্রচুর পুরুষ নেটজনতার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। আপনি শুনলে অবাক হবেন যে ২০ লাখের বেশি মানুষ ইতিমধ্যেই এই মিউজিক ভিডিওটি দেখে নিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, দীনেশ লাল যাদব ও কল্পনা নিজেদের কণ্ঠে এই গানটি গেয়েছেন। এটির লিরিক্স লিখেছেন প্যায়ারে লাল যাদব। এর সঙ্গীত দিয়েছেন রাজেশ রজনীশ।

BharatBarta Desk

Recent Posts

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026