দীর্ঘ সাত বছরের বেশি লড়াইয়ের পর আজ খুব খুশি নির্ভয়ার মা ও বাবা। শুধু তার মা, বাবা নয়, খুশি আজ পুরো দেশ। আর সবচেয়ে বেশি খুশি নির্ভয়া। নৃসিংশ অত্যাচারের শিকার সে, মৃত্যুমুখে গিয়েও সে দোষীদের কঠোর শাস্তি চেয়েছিলো। এতো বছর আইনি জটিলতা কাটিয়ে আজ ভোরে চার অভিযুক্তের ফাঁসি দিলো আদালত।
নির্ভয়ার বাবা অবশ্য বলেছেন যে আজকের এই দিনটা ‘ন্যায় দিবস’ হিসাবে গণ্য করা হোক। ফাঁসির পর তিনি বলেছেন যে ন্যায় পাবার লড়াই ছিল মানসিক যন্ত্রণাদায়ক। নির্ভয়ার মা মিডিয়ার সামনে বলেছেন যে তিনি তার মেয়ের ছবি জড়িয়ে এই ন্যায়ের কথা জানিয়েছেন। তিনি আইন এবং সরকারকে অসংখ্য ধ্যনবাদ দিয়েছেন। তিনি যে ভারতের আইনের প্রতি বিশ্বাস রেখেছিলেন, সেই বিশ্বাস আজ পূর্ণ মর্যাদা পেলো।
আর পড়ুন : ‘দেশের মেয়েরা ন্যায়বিচার পেল’, বললেন নির্ভয়ার মা
তিনি আরো বলেছেন,”নির্ভয়ার মা হিসাবে তিনি গর্ববোধ করেন। নির্ভয়া অনেক লড়াই করেছিল। তিনি এই লড়াইয়ের শেষ দেখার জন্য অপেক্ষা করেছিলেন। ভারতের আইন পদ্ধতি ধীর হলেও আজ চার অভিযুক্তই ফাঁসির সাজা পেয়েছে। যা অন্যদের নিশ্চয়ই শিক্ষা দেবে।” তিনি আরো বলেন যে তার মেয়ের সব স্বপ্ন তিনি পূরণ করতে পারেন নি কিন্তু এই ন্যায় দেশের অন্য মেয়েদের ক্ষেত্রে সাহস যোগাবে।
বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…