নিতা আম্বানি গোটা বিশ্বের কাছে একজন পরিচিত মুখ। মুকেশ আম্বানির স্ত্রী তিনি। নিজের স্বামী ও তিন সন্তানকে নিয়ে প্রায়ই মিডিয়ার পাতায় চর্চায় থাকতে দেখা যায় তাকে। তার বিলাসবহুল শখের কথা অজানা নয় কারোরই। দামি ফোন ও গাড়ি কেনা তার অন্যতম শখ। এবার বিশ্বের সবথেকে মূল্যবান গাড়ি কিনে নজর কাটলেন নিতা আম্বানি। এই মুহূর্তে নিজের বিলাসবহুল শখের কারণেই আবারো চর্চায় মুকেশ ঘরণী।
খুব সম্প্রতি বিলাসবহুল মূল্যবান গাড়ি কিনে সাধারণের হুঁশ উড়িয়েছেন নিতা আম্বানি। জানা গিয়েছে, অডি এ নাইন কিনেছেন তিনি। এটি যে বিলাসবহুল গাড়িগুলির মধ্যে অন্যতম, তা জানেন অধিকাংশই। অডির এই মডেলের দাম শুনলে চোখ কপালে উঠবে সাধারণের। উল্লেখ্য, এই গাড়ির বাজারদর ৯০ কোটি থেকে ১০০ কোটি। খুব স্বাভাবিকভাবে এটি যে সাধারণের আয়ত্তের বাইরে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
অডি এ নাইন গাড়িটি যে অন্যান্য গাড়ির থেকে টেকনোলজির দিক দিয়ে অনেকটাই এগিয়ে, তা বলাই বাহুল্য। বিশেষ করে এই গাড়িতে বৈদ্যুতিক রঙ করা রয়েছে। আর সেই সূত্রেই গাড়িটির বাইরের রঙ থেকে থেকেই পরিবর্তন হতে থাকে। পাশাপাশি এই গাড়ির মধ্যেকার ফিচার্সও কিছু কম নেই। গাড়িটি বিশেষভাবে বিদেশ থেকেই আনানো হয়েছে নিতা আম্বানির জন্য। বলাই বাহুল্য, এই মুহূর্তে মুকেশ ঘরণী ১০০ কোটি টাকার বিলাসবহুল গাড়ি কিনে নিজের শখ মিটিয়েই মিডিয়ার পাতায় চর্চার আলো কেড়েছেন। আর তার সেই গাড়িরই একাধিক ছবি এখন ভাইরাল হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে মুকেশ আম্বানি নিজেও চর্চার আলো কেড়েছিলেন নিজের সদ্যোজাত নাতনির সূত্র ধরেই। সেই ঝলকও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…