Categories: বিনোদন

নীতা আম্বানি এই ক্রিকেটারকে নিজের ছেলে বানানোর জন্য উদগ্রীব হয়ে পড়েছেন, জেনে নিন বিস্তারিত

ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির নামটা কোনোদিন শোনেননি এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা যাবে। রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ আম্বানি সম্পদের নিরিখে গত কয়েকদশক ধরে ধনীতম মর্যাদা পেয়েছেন। যত দিন যাচ্ছে তাঁর সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েই যাচ্ছে। স্বাভাবিকভাবেই তাঁর বিলাসবহুল জীবনযাপনে রয়েছে রাজকীয়তার ছাপ। তিনি স্বপ্ননগরী মুম্বাইতে বিশাল প্রাসাদ “অ্যান্টিলিয়া” তে থাকেন যার মূল্য প্রায় ১৪ কোটি টাকা। তাঁর বাড়ি একটি সেভেন স্টার হোটেলের সমান। সবসময় ইন্টারনেটের দুনিয়াতে মুকেশ আম্বানির জীবনযাত্রা নিয়ে আলোচনা হয়েই থাকে।

বিলাসবহুল জীবনবাসনের পাশাপাশি মুকেশ আম্বানির যে একটি আইপিএল টিম আছে, তা সকলেই জানেন। আম্বানির স্ত্রী নীতা আম্বানির ব্যবস্থাপনায় এবং পরিচালনায় চলছে আইপিএল টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় টিম মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দুঃখের বিষয় এই টিম চলতি বছরে খুব একটা ভালো পারফর্ম করছে না। তবে আপনি শুনলে অবাক হবেন যে নীতা আম্বানি একটি ক্রিকেটারকে এখন নিজের ছেলে বানাতে চাইছেন। তিনি এমন কথাও বলেছেন যে সে সবসময় এমন একটি এমন ছেলেই চান।

জানেন কি, কে এই ক্রিকেটার? নীতা আম্বানি যাকে নিজের ছেলে বানিয়েছেন, তিনি আর কেউ নন। সে হলেন মুম্বাই ইন্ডিয়ান্স এর একজন খেলোয়াড়। নাম কুমার কার্তিকেয়। নীতা আম্বানি যেকোনো মূল্যে কুমারকে নিজের ছেলে বানাতে চেয়েছেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই সেই নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে ইন্টারনেট দুনিয়াতে।

মুম্বাই ইন্ডিয়ান্স টিমের এক স্পিনার হলেন কুমার কার্তিকেয়। এই ক্রিকেটার আইপিএলে আসার আগে ৯ বছর অপেক্ষা করেছিলেন। এই সময় তিনি একবারও পরিবারের সাথে দেখা করেননি। ক্রিকেটারের এমন কীর্তি মন জয় করে নিয়েছে নীতা আম্বানির। তাই তিনি ফোন করে কার্তিকেয়র সাথে কথা বলেন। তিনি ওই ক্রিকেটারের ভুয়সী প্রশংসা করেছেন। তিনি তখনই বলেন যে সারাজীবন তিনি এমন একটি পরিশ্রমী সন্তান চান। আর সেই থেকেই নেটিজেনরা আলোচনা শুরু করেছেন যে নীতা আম্বানি কুমার কার্তিকেয়কে ছেলে হিসাবে দেখতে চান।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026