বিনোদন

আমির খানের মেয়ের বিয়েতে 60 লাখ টাকার শাড়ি পরে এসেছিলেন নীতা আম্বানি

সম্প্রতি মুম্বইয়ের বুকে অনুষ্ঠিত হল আমির খান (Amir Khan) ও তাঁর প্রথম স্ত্রী রীনা (Reena)-র কন্যা ইরা খান (Ira Khan) ও নুপূর শিখারে (Nupur Shikhare)- র রিসেপশন। কয়েকদিন আগে মুম্বইয়ে ইরা ও নুপূরের আইনত বিয়ে অনুষ্ঠিত হওয়ার পর তাঁরা উড়ে গিয়েছিলেন উদয়পুর। সেখানে রীতিমত রাজকীয় ভাবে ক্যাথলিক রীতি মেনে হয়েছে নুপূর ও ইরার আনুষ্ঠানিক বিয়ে। এরপরেই মুম্বইয়ে ফিরে এসে অনুষ্ঠিত হল তাঁদের রাজকীয় রিসেপশন। তারকাখচিত এই রিসেপশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের তাবড় সেলিব্রিটিরা। আমন্ত্রিত ছিলেন নীতা আম্বানি (Nita Ambani) ও মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বলিউড তারকাদের মতো আম্বানি দম্পতিও টুইনিং করে পোশাক পরেছিলেন। কিন্তু তবু পাপারাৎজিদের স্পটলাইট শুষে নিলেন নীতা একাই।

এদিন পাপারাৎজিদের অনুরোধে ছবির জন্য পোজ দিলেন মুকেশ ও নীতা। কিন্তু নীতার পরনের শাড়ি হয়ে উঠেছে ‘টক অফ দ্য টাউন’। এদিন ইরা ও নুপূরের রিসেপশনের জন্য নীতা বেছে নিয়েছিলেন কালো রঙের সিকুইনড শাড়ি। শাড়িটি ডিজাইন করেছেন সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্র (Manish Malhotra)। শাড়ির পাড় জুড়ে ছিল কালো সুতোর ভারি এমব্রয়ডারি। এমব্রয়ডারিতে অনুসরণ করা হয়েছিল ফ্লোরাল প‍্যাটার্ন। কালো রঙের শাড়ি জুড়ে সিকুইনের কারুকার্য মনে করিয়ে দেয় রাতের তারায় ভরা আকাশকে। এই শাড়ির সাথে নীতা টিম আপ করেছিলেন কালো রঙের ব্লাউজ। ব্লাউজ জুড়ে ছিল চিকনকারি কারুকার্য। তার মাঝেই ব্যবহার করা হয়েছিল সিকুইন।

ব্লাউজের স্লিভ ও শাড়ির আঁচলে ছিল কালো রঙের সুতোর পমপম। নীতা বরাবর হালকা মেকআপের পক্ষপাতী। ফলে কালো রঙের আইলাইনার ও কাজলে তিনি সেরেছিলেন তাঁর চোখের মেকআপ। ঠোঁট রাঙিয়েছিলেন ন্যুড শেডের লিপস্টিকে। খোলা ছিল নীতার চুল। দুই ভ্রুর মাঝে কালো টিপ পরেছিলেন তিনি। হীরের নেকপিস ও চুড়িতে সেজেছিলেন নীতা। নীতার হাতে ছিল কালো রঙে বো শেপড ক্লাচ। ক্লাচ জুড়েও ছিল সিকুইনের কারুকার্য। সব মিলিয়ে এদিন পাপারাৎজিদের আই ক্যান্ডি হয়ে উঠেছিলেন নীতা।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026