বিনোদন

নীতা আম্বানির সঙ্গে আড্ডায় মগ্ন আরিয়ান খান, ছবি ভাইরাল

আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে টাটা আইপিএল ২০২২। ইতিমধ্যেই এই আইপিএলের নিলাম শেষ হয়ে গিয়েছে এবং ১০ টি দল তাদের পছন্দসই খেলোয়াড়দের বেছে নিয়েছে আইপিএলের আগামী সংস্করণ এর জন্য। তবে এ বছরের আইপিএল টি অনেক দিক থেকেই আলাদা। এবছরের আইপিএলে শুধুমাত্র ম্যাচ গুলির জন্য মানুষে উত্তেজিত নন, এই আইপিএল এর নিলামের ইভেন্ট হয়েছিল অত্যন্ত জনপ্রিয়। ডিজনি প্লাস হটস্টার এর মত প্লাটফর্মে ৭ লক্ষ মানুষ একসাথে আইপিএলের নিলামের ইভেন্ট দেখেছিলেন।

শুধুমাত্র ডেটা এবং খেলোয়াড়দের ছাড়াও এবছরের আইপিএলে সবথেকে উল্লেখযোগ্য বিষয় ছিল নবপ্রজন্মের অংশগ্রহণ। শাহরুখ খানের পুত্র এবং কন্যা আরিয়ান এবং সুহানা খান সহ জুহি চাওলার কন্যা জানহবি উপস্থিত ছিলেন এই আইপিএল নিলামের অনুষ্ঠানে। এছাড়া উপস্থিত ছিলেন সান গ্রুপের কর্ণধার কালানিথি মারানের কন্যা কাবিয়া মারান। সকলের উপস্থিতিতে যেন চাঁদের হাট বসে ছিল আইটিসি গারডেনিয়াতে।

তবে এ বছরের আইপিএলের নিলামে শাহরুখ খান উপস্থিত ছিলেন না। বরং তিনি পাঠিয়ে ছিলেন তাঁর পুত্র এবং কন্যাকে। তাদের দুজনের খেলোয়ার কেনাবেচার দক্ষতা সকলকে মুগ্ধ করে। সোশ্যাল মিডিয়াতে তাদের ব্যাপারে চর্চা শুরু হয়ে যায় কয়েক দিনের মধ্যেই। তবে তার মাঝেই আরিয়ান খানের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স দলের কর্ণধার নীতা আম্বানির একটি ছবি সম্প্রতি ভাইরাল হতে শুরু করেছে। কলকাতা নাইট রাইডার্স এর ডিজাইন এর অনুকরণে তৈরি একটি মাক্স পরে সেদিনকার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান।

সঙ্গেই তার পরনে ছিল একটি সাদা রঙের টি-শার্ট এবং বাবা শাহরুখ খানের ওয়ারড্রব থেকে নেওয়া জাঁকজমক বিশিষ্ট ব্লেজার। তার এই দুর্দান্ত আউটফিট তার ভক্তদের কাছে হয়েছে অত্যন্ত জনপ্রিয়। জুনিয়ার শাহরুখ খানের এই অসাধারণ লুক দেখে সকলেই অত্যন্ত মুগ্ধ। সম্প্রতি তার সাথে নীতা আম্বানির কথোপকথনের একটি ছবি ভাইরাল হতে শুরু করেছে। এই ছবিতে বাবা শাহরুখ খানের মুখের সম্পূর্ণ আদল লক্ষিত হয়েছে আরিয়ান খানের চেহারায়। তবে তারা কি নিয়ে দুজনে আলোচনা করছিলেন সেই বিষয়ে এখনও পর্যন্ত কেউ কোন খোলসা করেননি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026