টেক বার্তা

কেন্দ্রীয় মন্ত্রীর দারুণ উদ্যোগ, এবার গরীবরাও কিনতে পারবেন ইলেকট্রিক গাড়ি

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি ঘোষণা করেছেন যে দরিদ্ররাও এবার বৈদ্যুতিক গাড়ি কিনতে পারবেন। বৈদ্যুতিক যানবাহন চালু হওয়ার পর থেকে সবাই মনে করেন যে তাদেরও নিজস্ব গাড়ি থাকা উচিত।

কিন্তু অটোমোবাইল বাজারে উপস্থিত সমস্ত বৈদ্যুতিক যানবাহন সবার বাজেটে থাকে না। এ কারণে নিম্ন আয়ের মানুষের স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। এখন কোম্পানিগুলো স্বল্প বাজেটেও বৈদ্যুতিক গাড়ি তৈরি শুরু করেছে, যাতে স্বল্প আয়ের মানুষও তাদের শখ পূরণ করতে পারেন।

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ী তাদের একটি বড় উপহার দিয়েছেন। বড় ঘোষণা করেছেন নীতিন গডকড়ি। সম্প্রতি একটি সমবায় ব্যাঙ্কের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নিতিন গডকড়ি। এই সময়ে তিনি একাধিক ব্যাপারে আশার আলো দেখিয়েছেন।গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, তার সবচেয়ে বড় স্বপ্ন হলো পরবর্তী চার-পাঁচ বছরে ভারতের রাস্তায় বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বৃদ্ধি করা। বছরের পর বছর ধরে চলা পেট্রোল এবং ডিজেল চকিত যানবাহন ধীরে ধীরে বন্ধ করা উচিত।

তিনি আরও বলেন, এখন ব্যাংকগুলোকে গত পাঁচ বছরের বিভিন্ন প্যারামিটার বিবেচনা করতে হবে, মূল্যায়ন করতে হবে। যারা এতে বেশি নম্বর পাবেন তাদের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ঋণ দিতে হবে। সেই অনুষ্ঠানে নিতিন গডকড়ি দেশের সমস্ত ব্যাঙ্কের কাছে আবেদন করেছেন যে যাঁরা বৈদ্যুতিক গাড়ি পছন্দ করেন তারা যেন সহজে লোন নিতে পারেন।

গডকড়ি বিশ্বাস করেন যে যখন ব্যাঙ্কগুলি সুদের হার কমাবে তখন আরও বেশি মানুষ ঋণ নেওয়ার জন্য উৎসাহিত হবেন। এর পরে আরও বেশি লোক বৈদ্যুতিক গাড়ি বা অন্যান্য যানবাহন কেনার প্রতি আগ্রহী হবেন। নিতিন গডকড়ি চান দেশে পেট্রোল ও ডিজেল চালিত যানবাহন পুরোপুরি বন্ধ করা হোক। তার জায়গায় শুধু বৈদ্যুতিক গাড়ি চলার ব্যাপারে আরো তিনি বলেছেন। সম্প্রতি গডকড়ি বলেছিলেন যে আগামী সময়ে বৈদ্যুতিক গাড়ি, স্কুটার এবং বাইক চালু করা হবে পুরোপুরিভাবে। দামও পেট্রোল-ডিজেল গাড়ির মতোই হবে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026