Categories: দেশনিউজ

টোল প্লাজা নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন নীতিন গড়করি, খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ব্যবস্থা

সম্প্রতি ভারতে টোল ব্যবস্থা নিয়ে বেশ কিছু নতুন পরিবর্তন নিয়ে এসেছে ভারতের কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন দপ্তর। কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি সারাদেশে টোল ট্যাক্স নিয়ে আরো একটি নতুন পরিবর্তনের পরিকল্পনা করছেন। এর ফলে এবারে মহাসড়ক এবং এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনের চালকদের অনেক বেশি সুবিধা হতে চলেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কেন্দ্রীয় সরকার এবারে ব্যারিয়ারলেস টোল কালেকশন চ্যানেল স্থাপন করতে চলেছে প্রত্যেকটি টোল প্লাজাতে। এই প্রণালী অনুযায়ী এবার চালকদের টোল বুথে শুধুমাত্র ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। তাহলেই চালকরা গাড়ি নিয়ে এগিয়ে যেতে পারবেন এবং তাদের টোল ট্যাক্স নিয়ে নেওয়া হবে।

কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বুধবার এই সম্পর্কে একটি বক্তব্য রেখেছেন যাতে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এবারে ব্যারিয়ারলেস টোল সংগ্রহ প্রণালী চালু করতে চলেছে এবং খুব শীঘ্রই এর টেস্টিং শুরু করতে চলেছে। টেস্টিং যদি সফল হয়ে যায় তাহলে খুব দ্রুত সমস্ত জায়গায় এই টোল প্রণালী চালু করে দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর নাগাদ এই নতুন প্রণালী চালু হয়ে যাবে প্রত্যেকটি টোল প্লাজাতে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় এই টেস্টিং শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে।

এই নতুন প্রণালী তে একটি ক্যামেরা টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে, সেই গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করে টোল প্লাজা অবধি এসেছে। নীতিন গরকরি জানিয়েছেন, এই যোজনা শুরু হয়ে গেলে তারপর নতুন ব্যবস্থা শুরু হবে। সর্বাধিক ৩০ সেকেন্ড থেকে ৩৫ সেকেন্ডের মধ্যে যেকোনো গাড়ি টোল প্লাজা দিয়ে বেরিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন নীতিন গড়করি। এর ফলে একদিকে যেমন টোল প্লাজাতে যানজট কমবে, তেমনি লাভ হবে সাধারণ গাড়ি চালকদের।

BharatBarta Desk

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026